চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর সাথে সেলফি, শাস্তির মুখে পড়তে যাচ্ছেন খুদে ভক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোতে তুরস্ককে হারিয়ে টানা দুই জয়ে নকআউটপর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তুরস্কের বিপক্ষে জয়ের ম্যাচে ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। রোনালদোর সঙ্গে সেলফি তুলতে বেশ কয়েকবার মাঠে ঢুকে পড়েন দর্শক, একজন খুদে ভক্তও ছিলেন। পর্তুগিজ মহাতারকার সাথে সেলফি তুলে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সেই খুদে ভক্ত।

এমন ঘটনায় ক্ষুদ্ধ উয়েফা জানিয়েছে, মাঠে প্রবেশকারীকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। সাধারণত এমন ঘটনায় অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। কিন্তু বয়স বিবেচনায় খুদে ভক্ত’র বিরুদ্ধে মামলা হচ্ছে না। ইউরোর পরবর্তী সব ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দেয়া হবে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মাঠে যে কোনো অনুপ্রবেশ স্টেডিয়ামের নিয়ম লঙ্ঘন করে। এর ফলে স্টেডিয়াম থেকে বহিষ্কার, পুরো আসরের সব ম্যাচে নিষেধাজ্ঞা এবং অনুপ্রবেশের জন্য আনুষ্ঠানিক অপরাধমূলক অভিযোগ দায়ের করা হবে।’

‘অনূর্ধ্ব-১২ এর জন্য কোনও অপরাধমূলক দায়বদ্ধতা নেই। তবে টিকেটের শর্তাবলী অনুসারে ওই শিশু বা কিশোর স্টেডিয়ামের নিয়মগুলো যেন মেনে চলে তা নিশ্চিত করার জন্য সঙ্গে থাকা প্রাপ্তবয়স্করা দায়ী থাকবে৷’

সিগন্যাল ইদুনা পার্কে শনিবার রাতে তুরস্ককে ৩-০ তে হারিয়ে গ্রুপ ‘এফ’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে পর্তুগাল। পর্তুগিজদের হয়ে বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেস দুটি গোল করেন। অন্য গোলটি আসে তুরস্ক ডিফেন্ডার সামিত আকেদিনের থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪উয়েফাজার্মানিডর্টমুন্ডতুরস্কপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT