চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল-ফ্রান্স কোয়ার্টার: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পোর্তুগাল ও ফ্রান্স দলের ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর আগে অতিরিক্ত সময়ের গোলে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতিটা পর্তুগালের জন্য টাটকা। জিনেদিন জিদানের গোল্ডেন গোলে দুদশক আগের সেমিফাইনাল জয়ের সুখস্মৃতি সঙ্গী করে লড়তে চাইবে ফ্রান্স। মহাদেশীয় আসরে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে দুই জায়ান্ট।

শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াবে। হামবুর্গে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচ। ফিফা র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স, ষষ্ঠ স্থানে পর্তুগাল।

পরিসংখ্যানে চোখ রাখলে ফরাসিদের একচেটিয়া প্রাধান্য পরিষ্কার। দুদলের শক্তি ও সামর্থ্য, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে অবশ্য এসব সংখ্যাতত্ত্ব কম গুরুত্ব পাবে। কারণ সবশেষ চার দেখায় দুদলের একটি করে জয়-পরাজয় ও দুটি ড্র রয়েছে।

Banglabid

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত দুদল ২৮বার মুখোমুখি হয়েছে। ফ্রান্সের ১৯ জয়ের বিপক্ষে পর্তুগালের জয় ৬টিতে। বাকি ৩ ম্যাচ হয়েছে ড্র।

ইউরোতে ৪বারের দেখায় ফ্রান্স দুটিতে ও পর্তুগাল একটিতে জয়ের মুখ দেখেছে। একটি ম্যাচ ছিল ড্র। আসরটিতে দুই জায়ান্ট ১৯৮৪ সালে প্রথম একে অপরের বিপক্ষে লড়েছে। সেমির সেই মহারণে মিশেল প্লাতিনির গোল্ডেন গোলে ফ্রান্স ২-১ ব্যবধানে জয়ের স্বাদ পায়।

১৯২৬ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম লড়াইয়ে ফ্রান্স ৪-২ গোলে জিতেছিল। এপর্যন্ত তারা একবারই বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। মিউনিখের সেই সেমিফাইনালে পেনাল্টি কিকে নিশানাভেদ করেছিলেন জিদান, একমাত্র গোলের জয়ে ফাইনালে গিয়েছিল ফরাসিবাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪কোয়ার্টার ফাইনালপরিসংখ্যানপর্তুগালফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT