ফুটবল

ইউনাইটেডের জয়ে ‘নিখুঁত’ অভিষেক জির্কজির

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকরা উল্লাসে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চাপিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন ডাচ ফুটবলার জোশুয়া জির্কজি। গত মৌসুমের নড়বড়ে ইউনাইটেডকে মৌসুমের প্রথম ম্যাচেই জয় এনে দিলেন ২৩ বর্ষী ডাচ ফরোয়ার্ড। ড্রয়ের পথে থাকা ম্যাচে এনে দিলেন দুর্দান্ত জয়।

ওল্ড ট্র‍্যাফোর্ডে শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ১-০তে জিতেছে ইউনাইটেড। নতুন আসরের উদ্বোধনী ম‍্যাচের ৮৭তম মিনিটে একমাত্র গোলটি করেছেন জির্কজি।

গত মাসে ৪ কোটি ৭০ লাখ ডলারে বোলোনিয়া থেকে ইউনাইটেডে এসেছেন জার্কজি। এসেই দেখানলেন চমক। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে জার্কজি বলেছেন, ‘এটা নিখুঁত, তাই না?’

‘ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই গোল এবং জয় পাওয়া, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। আমাকে বলা হয়েছিল এখানে (ওল্ড ট্রাফোর্ড) গোল পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে সেরা অনুভূতি। আমি ভাগ্যবান যে প্রথম ম্যাচেই সে অভিজ্ঞতা লাভ করেছি। এই অনুভূতি দুর্দান্ত।’

বিষয়:ইপিএল ফুলহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…