হালান্ডকে নিয়ে কিনের মন্তব্যে চটেছেন গার্দিওলা

Three football figures, including two managers and a player, on the field during a match. Channel i News – চ্যানেল আই নিউজ
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বিপক্ষে গোলশুন্য ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের পর সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ‘দ্বিতীয় সারির খেলোয়াড়’ বলে মন্তব্য করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার রয় কিন। এ মন্তব্যে চটেছেন পেপ গার্দিওলা, বলেছেন সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।
রয় কিন স্কাই স্পোর্টসে মন্তব্য করেছিলেন, ‘তার সাধারণ খেলার ধরণ বেশ সাদামাটা, সেটা আজকে থেকে নয়। তার মত খেলোয়াড়ের খেলার ধরণ বেশ দুর্বল, আমি মনে করি তার উন্নতির প্রয়োজন, তাকে প্রায়ই মনে হয় দ্বিতীয় সারির খেলোয়াড়।’
রয় কিনের এমন মন্তব্যের পর সিটি কোচ গার্দিওলা বলেছেন, ‘আমি তার সাথে একমত না, কোনোভাবেই না। এটা এরকম (যদি) আমি বলি সে দ্বিতীয় বা তৃতীয় সারির লিগের একজন ম্যানেজার। কিন্তু আমার তা মনে হয় না।’
‘সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন এবং গত মৌসুমে আমরা যা জিতেছিলাম তা জিততে সাহায্য করেছিল। আমরা আর্সেনালের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করতে পারিনি। সে অসাধারণ একজন খেলোয়াড়। তৃতীয় ভাগে তাকে আমাদের আরও বেশি প্রয়োজন এবং আর্সেনালের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছিলাম। এটা আমার মূল্যায়ন।’
ওই ম্যাচ ড্র করে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ৬৫তে দুইয়ে আছে মিকেল আর্তেতার আর্সেনাল এবং শীর্ষে উঠেছে লিভারপুল।





