ফুটবল

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এনরিকের

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এনরিকের, ফুটবল মাঠে ভাবুক মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এনরিকের, ফুটবল মাঠে ভাবুক মুখের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছে পিএসজি এবং বরুশিয়া ডর্টমুন্ড। অবশ্য দুই লেগেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। তবে পার্ক ডে প্রিন্সেসে পিএসজি যেভাবে আক্রমণাত্মক খেলেছে, তাতে ফলাফল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কোচ লুইস এনরিকের।

সেমিফাইনালের প্রথম লেগে সিগনাল ইদুনা পার্কের পর দ্বিতীয় লেগেও পরাজয়ের মুখ দেখেছে এনরিকের দল। এ নিয়ে স্প্যানিশ কোচ বলছেন, ‘মনে করি না দুই ম্যাচের কোনোটিতে আমরা হীনমন্যতায় ভুগেছি। ফলাফল যা হওয়ার তা হয়েছে এবং ফাইনালের জন্য ডর্টমুন্ডকে অভিনন্দন জানাতে চাই। আমাদের এ বড় ক্ষত থেকে বের হতে হবে।’

‘যখন এভাবে হেরে যাবেন, সেটা আসলেই দুঃখজনক। বরুশিয়াকে অভিনন্দন জানাই। তারা দারুণ চ্যাম্পিয়ন্স লিগ কাটিয়েছে এবং দুই ম্যাচে ভালো করেছে। আমাদের ছয়টি শট বারে আঘাত করেছে। সবমিলিয়ে ৩১টি শট নিয়েছি, কিন্তু গোলের দেখা পাইনি। এটা বিশ্বাস করতে আমার এখনো কষ্ট হচ্ছে।’

আরেকটি মৌসুমে চেষ্টার পরও চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া এগোচ্ছে প্যারিসের ক্লাবটি। দলটির মালিক নাসের আল খেলাইফি ম্যাচ শেষে বলেছেন, ‘খেলোয়াড় এবং কোচ সর্বস্ব ঢেলে দিয়েছিল। অভিনন্দন ডর্টমুন্ড, আমরা আরও ভালো আশা করি। এটা কঠিন ম্যাচ ছিল। দল নিয়ে আমি গর্বিত।’

বিষয়:এনরিকে খেলাইফি চ্যাম্পিয়ন্স লিগ ডর্টমুন্ড পার্ক ডে প্রিন্সেস পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…