চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেভিওয়েট দুই প্রতিযোগীই এগিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জিতেছে একটিতে। অপর দিকে পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে সাউথ আফ্রিকা। দুই হেভিওয়েট প্রতিযোগী ম্যাচে ফেভারিট হলেও দলের কাছে সেরাটা চান জশ বাটলার।

বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বাটলার বলেছেন, ‘আমি বেশ খুশি। এ ধরণের বড় ম্যাচগুলোর আগে আবেগগুলো এমনই হয়। সেখানে বেশ উত্তেজনা থাকে এবং এগিয়ে যাওয়ার সুযোগও থাকে।’

‘এমন ম্যাচে উত্তেজনা, ভয় এবং কিছুটা আতঙ্কও থাকে। দলে বেন স্টোকসের ফেরা অনেক কিছু এবং সে অনেক কিছু করার ক্ষমতা রাখে।’

ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে নামার পর সাউথ আফ্রিকার রাগবি দলও বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। সেদিকে চোখ রেখে সাউথ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলছেন, ‘রাগবি দলের জন্য অনেক ভালোবাসা। তারা অবশ্যই আমাদের সমর্থন করবে এবং অবশ্যই আমরাও তাদের সমর্থন করব। আমরা প্রথমে খেলব, সুতরাং আমাদের ভালো করাটা দায়িত্বের উপর পড়ছে। খেলার পর আমরা অবশ্যই তাদের সমর্থন করব।’

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে জশ বাটলারের ইংল্যান্ড এবং টেম্বা বাভুমার সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাটলারবাভুমামুম্বাইলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT