চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপত্তিকর অঙ্গভঙ্গি’তে তদন্তের মুখে বেলিংহ্যাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

শেষ ষোলোয় ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার প্রস্তুতি নিচ্ছিল স্লোভাকিয়া। ইতিহাস থেকে মাত্র দেড় মিনিট দূরে ছিল দলটি। এ সময় ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। বাইসাইকেল কিকে গোল করে সমতায় ফেরান ইংলিশদের। পরে উদযাপনের ধরনে পড়েছেন বিপাকে, আপত্তিকর অঙ্গভঙ্গির কারণে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফা বলছে বেলিংহ্যামের উদযাপনে ‘শালীন আচরণের মৌলিক নিয়ম’ ভাঙ্গার ‘সম্ভাব্য’ কারণ খুঁজছে। গোল করার পর বেলিংহ্যামকে স্লোভাকিয়ার বেঞ্চের দিকে ক্রচ-গ্র্যাবিং অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।

উয়েফার নিয়ম জানাচ্ছে, ‘নৈতিক আচরণ, আনুগত্য, সততা এবং খেলাধুলার নীতি’ ভঙ্গ হবে যদি কেউ ‘অপমান বা শালীন আচরণে’র মৌলিক নিয়ম লঙ্ঘন করে।

ঘটনার জবাবে বেলিংহ্যাম বলেছেন, ‘কাছের কিছু বন্ধুর সাথে যারা খেলার সাথে জড়িত তাদের সাথে মজা করেছিলাম। ওই রাতে স্লোভাকিয়া যেভাবে খেলেছে তাতে সম্মান ছাড়া অন্যকিছুর উপায় নেই।’

শ্বাসরুদ্ধকর খেলায় ৯৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্লোভাকিয়া। পরে বেলিংহ্যাম জাদু দেখান, শেষে হ্যারি কেইনের গোলে ২-১এ জয় নিয়ে কোয়ার্টারে উঠে যায় ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডউয়েফাকেইনবেলিংহ্যামস্লোভাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: দুই কর্মকর্তা গ্রেপ্তার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল: তথ্য প্রতিমন্ত্রী

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাভারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ২

জুন ৯, ২০২৬

জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে ‘আওয়ামী লীগের অংশগ্রহণ’ প্রশ্নে যা জানা গেল

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT