চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্লো-ওভার রেটের শাস্তি পেলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটাররা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-২ সমতায় শেষ হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ। মাঠের লড়াইটা দুর্দান্ত হলেও সিরিজ শেষে দুই দলকেই বড় শাস্তি পেতে হলো। স্লো-ওভার রেটের কারণে জরিমানার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা হয়েছে দুই দলের।

বুধবার এই শাস্তির কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৫ টেস্টের সিরিজে সব মিলিয়ে ১৯ পয়েন্ট কাটা গেছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাটা গেছে ১০ পয়েন্ট।

আইসিসির পরিবর্তিত ধারা অনুযায়ী দুই দলকে জরিমানাও করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার কারণে ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। সঙ্গে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করেও কাটা হবে। তবে এক ম্যাচে কোনো দলকে সর্বোচ্চ ৫০ শতাংশই জরিমানা করা হবে। আবার কোনো দল যদি প্রতিপক্ষকে ৮০ ওভারের মধ্যে একবার বা ১৬০ ওভারের মধ্যে দুবার অলআউট করতে পারে, তাহলে ওভার রেট বিবেচনায় আনা হবে না।

Banglabid

নিয়ম অনুযায়ী, দিনে ৯০ ওভার বোলিং করতে হয়। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ১০ ওভার কম করায় অস্ট্রেলিয়ার কাটা হয়েছে ১০ পয়েন্ট। সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

অন্যদিকে পাঁচ ম্যাচের চারটিতেই ওভার কম করেছে ইংল্যান্ড। এজবাস্টনে প্রথম টেস্টে দুই ওভার, লর্ডসে ৯ ওভার, ওল্ড ট্রাফোর্ডে ৩ ওভার এবং ওভালে ৫ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। এজন্য তাদের মোট ১৯ পয়েন্ট কাটা গেছে। পাশাপাশি প্রথম টেস্টের জন্য ১০ শতাংশ, দ্বিতীয় টেস্টের জন্য ৪৫ শতাংশ, চতুর্থ টেস্টের জন্য ১৫ শতাংশ ও পঞ্চম টেস্টের জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ইংলিশদের।

অ্যাশেজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজ ড্র হওয়াতে দুই দলই পেয়েছিল ২৮ পয়েন্ট করে। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতি জয়ের জন্য ১২ পয়েন্ট, আর ড্র হলে ৪ পয়েন্ট করে পাবে দলগুলো। শাস্তির সম্মুখীন হওয়ায় সিরিজ থেকে ১৮ পয়েন্ট টিকে রয়েছ অস্ট্রেলিয়ার আর ইংল্যান্ডের ৯।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজআইসিসিইংল্যান্ডটেস্ট চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসস্লো ওভার রেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
ছবি: দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আগস্ট ১৪, ২০২৬

ভারতে প্রথমবার প্রকাশ্যে ‘বিজয় দিবস’ পালন করবে তালেবান

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT