বিনোদন

এমির ইতিহাসে এমনটা আগে ঘটেনি!

অস্কার পুরস্কার গ্রহণের সময় একত্রিত অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের আনন্দ ও উল্লাসের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেলিভিশন জগতের অস্কার বলা হয় এমি অ্যাওয়ার্ডসকে। আট মাসের ব্যবধানে রবিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে হয়ে গেল ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস।

এমির ইতিহাসে এবার এমন ঘটনা ঘটলো, যা আগে কখনো ঘটেনি! আর সেই রেকর্ড এলো সিরিজ ‘শোগান’ এর হাত ধরে! এবারের আসরে সিরিজটি শুধু বাজিমাতই করেনি, করেছে রেকর্ড! যদিও এটি কিছুটা প্রত্যাশিতই ছিলো বলা যায়! কেননা এ বছর ২৫টি মনোনয়ন পেয়েছিলো ‘শোগান’।

আসরে সর্বোচ্চ ১৮টি পুরস্কার জিতেছে সিরিজটি। যা এমির সর্বকালের ইতিহাসে রেকর্ড! এ ছাড়া চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ‘বেবি রেইন্ডার’ ও ‘দ্য বিয়ার’।

এক নজরে এমি পুরস্কার ২০২৪

সেরা ড্রামা- শোগান
ড্রামা সিরিজের প্রধান অভিনেত্রী – আনা সাওয়াই – শোগান
ড্রামা সিরিজের প্রধান অভিনেতা – হিরোয়ুকি সানাদা – শোগান

সেরা লিমিটেড সিরিজ – বেবি রেইন্ডার
লিমিটেড সিরিজের প্রধান অভিনেত্রী – জোডি ফস্টার (ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি)

লিমিটেড সিরিজের প্রধান অভিনেতা – রিচার্ড গ্যাড (বেবি রেইন্ডার)
ড্রামা সিরিজের সেরা পরিচালক – ফ্রেডরিক ইউ টয়ে- শোগান

কমেডি ড্রামা সিরিজের সেরা পরিচালক – ক্রিস্টোফার স্টোরার দ্য বিয়ার
লিমিটেড সিরিজের সের কাহিনিকার – রিচার্ড গ্যাড – বেবি রেইন্ডার

ড্রামা সিরিজের কাহিনিকার: উইল স্মিথ – স্লো হর্স
লিমিটেড সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা: ল্যামর্ন মরিস – ফার্গো

টক সিরিজ: ডেইলি শো
কমেডি সিরিজের সেরা কাহিনিকার: লুসিয়া অ্যানিলো, পল ডব্লিউ ডাউনস এবং জেন স্ট্যাটস্কি (হ্যাকস)

নৃতত্ত্ব সিরিজের জন্য নির্দেশনা: স্টিভেন জিলিয়ান (রিপ্লে)
লিমিটেড সিরিজে সহঅভিনেত্রী: জেসিকা গানিং (বেবি রেইন্ডার)

রিয়েলিটি শো প্রোগ্রাম: দ্য ট্রেইটর
কমেডি সিরিজের প্রধান অভিনেত্রী: জিন স্মার্ট হ্যাকস
ড্রামা সিরিজে সহায়ক অভিনেত্রী: এলিজাবেথ ডেবিকি – দ্য ক্রাউন
কমেডি সিরিজে সহ অভিনেত্রী: লিজা কোলন জয়েস – দ্য বিয়ার
কমেডি সিরিজের প্রধান অভিনেতা: জেরেমি অ্যালেন হোয়াইট – দ্য বিয়ার

ড্রামা সিরিজের সহকারী অভিনেতা: বিলি ক্রুডআপ – দ্য মর্নিং শো
কমেডি সিরিজের সহকারী অভিনেতা – ইবন মস-বাচরাচ – দ্য বিয়ার
-দ্য হিন্দু

বিষয়:এমি টেলিভিশন সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…