চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতেই হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৩ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২২
সম্পাদকীয়
A A
বিদ্যুতের দাম-হাইকোর্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে সারাবিশ্বেই জ্বালানি সরবরাহে বিরাট এক সঙ্কট তৈরি হয়েছে। বিশেষ করে রাশিয়ার ওপর যেসব দেশ জ্বালানি নির্ভর ছিল। যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের মিত্রদের নানান নিষেধাজ্ঞার কারণে সেই সঙ্কট আরও প্রকট হয়েছে। এমন পরিস্থিতিতে বহুদেশ সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানির পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ইউরোপ ইউনিয়নের পাশাপাশি আরও অনেক দেশ। তাতে চাহিদা বাড়ার সাথে সাথে দামও কয়েকগুণ বেড়েছে জ্বালানির।

জ্বালানির এমন উচ্চমূল্য অনেক দেশের কাছেই বড় ধরনের প্রতিবন্ধকতা। যে কারণে স্বল্প আয়ের দেশগুলোর পক্ষে এই মুহূর্তে বেশি দামের জ্বালানি কেনা সম্ভব হচ্ছে না। সঙ্কটের এই চক্রে বাংলাদেশও বড় ভুক্তভোগী। এতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে দেশের বিদ্যুতখাত। দাম বেড়ে যাওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নির্ভর এবং ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রাখতে হচ্ছে। এ কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বারবার লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। তবে ঢাকার বাইরের পরিস্থিতি আরও খারাপ। বেশ কয়েকটি জেলা থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, সেসব জেলায় দিনে কমপক্ষে ৫ থেকে ৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও তার চেয়েও বেশি।

এমন পরিস্থিতির কথা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজেও স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, গ্যাসের স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারণে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।

Banglabid

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামলে খুব সহসাই পরিস্থিতির উন্নতির সম্ভব না। যেসব দেশ বেশি দামে জ্বালানি কিনতে পারছে না, তারা এরই মধ্যে বিদ্যুৎ ব্যবহার সীমিত করে সাশ্রয়ী নীতিতে চলে গেছে। অষ্ট্রেলিয়ার মতো দেশকেও আমরা এই নীতিতে যেতে দেখছি। বর্তমান পরিস্থিতিতে এছাড়া আমাদের যে কোনো বিকল্প নাই, গত কয়েকদিনের লোডশেডিং সেই তথ্যই দেয়। সামনের দিনগুলোতে হয়তো তা ঘণ্টার পর ঘণ্টা বাড়াতে হবে।

এটা যে শুধু বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করবে তা নয়, গৃহস্থালির গ্যাসের ওপরও মারাত্মক সঙ্কট তৈরি করবে। এরই মধ্যে গত কয়েকদিনে বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, বাড্ডা ও কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ীসহ বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এতে সমস্যার মুখে পড়েছেন ওই এলাকার মানুষগুলো।

আমরা মনে করি, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সরকারকে জ্বালানি সাশ্রয়ে আরও বড় সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে রাতের একটা সময় কয়েকঘণ্টা বিদ্যুৎ পুরোপুরি বন্ধ রাখতে হবে। পাশাপাশি বাড়ি-ঘরে বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধে আমাদের সবাইকে সাশ্রয়ী হতে হবে। তবেই বড় ধরনের সঙ্কট থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলএনজিজ্বালানিজ্বালানি সাশ্রয়নসরুল হামিদবিদ্যুৎবিদ্যুৎ সাশ্রয়রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT