ফুটবল

রিয়ালের আপিলের জবাব এলো, ভিনিসিয়াসের এল ক্ল্যাসিকো ভাগ্য বদলালো?

রিয়ালের আপিলের জবাব এলো, ভিনিসিয়াসের এল ক্ল্যাসিকো ভাগ্য বদলালো?

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি ভিনিসিয়াস জুনিয়রকে দেয়া ৪ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর শৃঙ্খলা কমিটি এই শাস্তি দিয়েছিল রিয়াল মাদ্রিদ তারকাকে। রিয়াল শাস্তি বাতিল বা অন্তত কমানোর জন্য আপিল করেছিল, খারিজ করে দিল স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোতে খেলতে পারবেন না ২৬ বর্ষী ফরোয়ার্ড।

ভিনি লা লিগায় সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দর ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। আন্তর্জাতিক বিরতির পর ২১ বা ২২ নভেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে আবারও লিগে ফিরতে পারবেন। স্প্যানিশ গণমাধ্যমে খবর, আপিল কমিটির কাছে আবেদনে বেশ কয়েকটি অনুরোধ জানানো হয়েছিল, প্রতিটিই প্রত্যাখ্যান হয়েছে।

এর মধ্যে একটি ছিল, মাঠ থেকে বহিষ্কারের জন্য দেয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা, অথবা শৃঙ্খলাবিধির ১৩০.২ অনুচ্ছেদের পরিবর্তে ১২১.১ অনুচ্ছেদ প্রয়োগ করা। ক্লাবের যুক্তি ছিল, অতীতে চুল ধরে টানার মতো ঘটনায় ১২১.১ অনুচ্ছেদটি নজির হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি কার্যকর হলে বহিষ্কারের শাস্তি কমে এক ম্যাচে নেমে আসত।

রেফারি দিয়াজ দে মেরার সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে ভিনিসিয়াসকে যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেটিও বাতিলের অনুরোধ জানিয়েছিল রিয়াল। যুক্তি ছিল, শৃঙ্খলাবিধির ১২৭ অনুচ্ছেদ প্রয়োগের মতো কোন কারণ ছিল না, ১১৮.১ অনুচ্ছেদ প্রয়োগ করা উচিত ছিল, যার সর্বোচ্চ শাস্তি কেবল একটি সতর্কবার্তা।

ক্লাবের উত্থাপিত প্রতিটি যুক্তি নাকচ করে দেয়া হয়েছে। মাঠ থেকে বহিষ্কারের বিষয়ে ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারি কোন স্পষ্ট বা বড় ধরনের ভুল করেননি। সেজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। কমিটির সিদ্ধান্ত, ১৩০.২ অনুচ্ছেদটি সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে, কারণ ঘটনা বল দখলের লড়াইয়ের সময় ঘটেনি।

সেই অনুচ্ছেদের বিষয়ে শৃঙ্খলা কমিটির ব্যাখ্যার প্রেক্ষিতে আপিল কমিটি জানিয়েছে, তাদের যুক্তিতে এমন কোন ত্রুটি নেই যার কারণে সিদ্ধান্তটি বাতিল করা যেতে পারে। তাই অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সর্বনিম্ন শাস্তি হিসেবে দুই ম্যাচের আরেকটি নিষেধাজ্ঞাও বহাল থাকছে।

ঘটনার সূত্রপাত, লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে, দলটির সালিবার চুল টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখার পর মাঠ ছাড়া সময় রেফারির সিদ্ধান্তে কড়া প্রতিবাদ করেছিলেন ভিনি।

বিষয়:এল ক্ল্যাসিকো বার্সেলোনা ভিনিসিয়াস জুনিয়র ভিয়ারিয়াল রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…