নাটকীয় রাতে চেনারূপেই রিয়াল, বায়ার্ন-আর্সেনাল ড্র, ইউনাইটেডকে চমকে কোমোর রূপকথা
চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে আবারও রূপকথার গল্প লিখেছে সেস ফ্যাব্রেগাসের কোমো, বড় ব্যবধানে জয় তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। অন্যদিকে ছন্দ হারিয়ে বসেছে বায়ার্ন মিউনিখ। লিগপর্বে টানা দ্বিতীয় ড্র, এবার আর্সেনালের বিপক্ষে। তবে চেনা শক্তিতে রিয়াল মাদ্রিদ, হারিয়েছে আরবি লেইপজিগকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্পোর্টিং লিসবনের বিপক্ষে জিতেছে এলএএসকে।
রাতের প্রথম ম্যাচে ঘরের মাঠে নিকো পাজের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাটেডকে ৪-১এ হারিয়েছে কোমো। ম্যাচের দ্বিতীয় মিনিটে আর্জেন্টাইনের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৪৯ মিনিটে আনাসতাসিওস ডুভিকাসের গোলে ব্যবধান দিগুণ করে ফ্যাব্রেগাসের শিষ্যরা। ৫৭ মিনিটে পাজের দ্বিতীয় গোল, ব্যবধান হয় ৩-০। ৭৬ মিনিটে জ্যাকব র্যামনের গোলে হালি সম্পূর্ণ করে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা ইতালিয়ান ক্লাবটি। ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ে ইউনাইটেডের হয়ে সান্ত্বনার গোলটি করেন জশুয়া জিরকজি।
চ্যাম্পিয়ন্স লিগে লিগ কিংবা গ্রুপপর্বে সর্বদা অপ্রতিরোধ্য ছিল বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে কিছুটা ছন্দহীন জার্মান জায়ান্টরা। দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ড্র করেছে। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আর্সেলানের বিপক্ষে ২-২ গোলে শেষ করেছে। ২৫ মিনিটে এবেরেচি এজের গোলে লিড নেয় গানাররা। ৩৫ মিনিটে আলফান্সো ডেভিসের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন হ্যারি কেন। ৮২ মিনিটে ডেক্লান রাইসের গোলে ফের সমতায় ফেরে আর্সেনাল।
সান্তিয়াগো ব্যার্নাবুতে লেইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৪৩ মিনিটে বের্নার্দো সিলভার গোলে লিড নেয় রিয়াল। ৫২ মিনিটে আরদা গুলেরের গোলে ব্যবধান দিগুণ করে স্বাগতিকরা। ৮৩ মিনিটে ৩-০ করেন কাইলিয়ান এমবাপে। ৮৫ মিনিটে তিদিয়াম গোমিসের গোলে ব্যবধান কিছুটা কমায় সফরকারীরা। ম্যাচজুড়ে দুর্দান্ত ছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। ৮৭ মিনিটে ইয়ান দিওমান্ডে রিয়ালের চতুর্থ গোলটি করেন।
পর্তুগালে স্বাগতিক স্পোর্টিং লিসবনকে নাটকীয় এক ম্যাচে ৩-২ গোলে হেরিয়েছে এলএএসকে। ম্যাচের পাঁচ মিনিটে পেনাল্টি থেকে লুইস সুয়ারেজের গোলে লিড নেয় লিসবন। ১৫ মিনিটে ক্রিস্টোফ ল্যাংয়ের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ৬৩ মিনিটে লিড নেয় এলএএসকে, গোল করেন সাসা কালাজদজিচ। ৬৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্রিস্টোফ ড্যানকে। ৮৯ মিনিটে সুয়ারেজ দ্বিতীয় গোল করলে ব্যবধান কমে পর্তুগিজ ক্লাবটির, তবে হার এড়াতে পারেনি তারা।
এদিকে ৬ গোলের ম্যাচে লিলকে ৪-২এ হারিয়েছে গ্যালাতাসারেই। অ্যাস্টন ভিলা ৩-১ গোলে জিতেছে ভাইকিংয়ের বিপক্ষে। ক্লাব ব্রুগে ৩-০ গোলে জয় পেয়েছে লেন্সের বিপক্ষে। ১০ জন নিয়ে ঘরের মাঠে শাখতার দোনেস্কৎকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। রিয়াল বেটিস ১-০ গোলে হারিয়েছে ফেইনুর্দকে।
লিগ পর্বে তিনটি করে ম্যাচ খেলে তিনটি করে জয় নিয়ে শীর্ষে পিএসজি, দুইয়ে অ্যাস্টন ভিলা, তিনে লিভারপুল, চারে রিয়াল মাদ্রিদ এবং পাঁচে রিয়াল বেটিস। বড় নামগুলোর মধ্যে সাতে আর্সেনাল এবং আটে বার্সেলোনা। চমক দেখানো কোমো নয়ে, দশে ম্যানচেস্টার সিটি। বায়ার্নের অবস্থা ১৪তম এবং অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে ১৬তম স্থানে। ম্যানচেস্টার ইউনাইটেড আছে ২০তম স্থানে।






