অমর একুশে বইমেলা-২০২৪ -এ এবার ক্যান্সারজয়ীদের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘এখানে থেমো না’। বইটিতে ৪২ জন ক্যান্সার লড়াকুর বয়ান নিয়ে এ বই প্রকাশ করেছে ‘সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন’। মেলায় বইটির পরিবেশক ইউপিএল।
শনিবার ১০ ফেব্রুয়ারি মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) স্টলের সামনের চত্বরে বইটি উন্মোচন করা হয়।
বইটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, সূর্যদীঘল বাড়ি খ্যাত চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের, ডা. এস এম শহীদুল্লাহ, নাসরিন বানু পান্না।








