শিল্প সাহিত্য

নিউ ইয়র্ক বাংলা বইমেলার তিন যুগ, প্রস্তুতি শুরু

৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশকদের নিবন্ধনের আহ্বান

নিউ ইয়র্ক বাংলা বইমেলার তিন যুগ, প্রস্তুতি শুরু

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে দীর্ঘ ৩৬ বছরের পথ পেরিয়েছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবার তিন যুগ পূর্তি ও ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ আয়োজন করতে যাচ্ছে মেলাটি।

আগামী বছরের ২৮ থেকে ৩১ মে পর্যন্ত নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে এই সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলা।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলার মূল আয়োজন হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। এর ঠিকানা ১৫৩-১০ জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউ ইয়র্ক ১১৪৩২।

তিন যুগের এই যাত্রাকে বিশেষভাবে উদ্‌যাপন করতে প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। তাদের প্রত্যাশা, এবারের আয়োজন লেখক, প্রকাশক, পাঠক ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের মধ্যে নতুন যোগাযোগ ও সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে প্রবাসে বাংলা ভাষার চর্চা এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পরিচিত করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেলাটি।

মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য, নিবন্ধন নির্দেশিকা ও সর্বশেষ খবর জানা যাবে আয়োজকদের ওয়েবসাইট www.nyboimela.org এবং ফেসবুক পেজ www.facebook.com/newyorkboimela-তে।

বিষয়:নিউ ইয়র্ক বাংলা বই মেলা বই মেলা বইমেলা ২০২৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…