চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা টু ময়মনসিংহ, ‘চলতি পথে’ পুরো শুটিং!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
বিনোদন
A A

শুটিং হাউজ কিংবা রাজধানী কেন্দ্রিক লোকেশনে বেশিরভাগ নাটকের শুটিং হয়ে থাকে। কখনও কখনও একঘেয়েমি সেট লোকেশন দেখে দর্শকও হাঁপিয়ে উঠেন। তবে এবার ব্যতিক্রমী গল্প ও লোকেশনের নাটক পেতে যাচ্ছেন দর্শক। পুরো শুটিং হয়েছে রাস্তায় রাস্তায়!

ঢাকা থেকে ময়মনসিংহ, পরে ময়মনসিংহ থেকে ঢাকা- একটি জার্নির গল্প নিয়ে পর্দায় তুলে আনছেন সময়ের নামকরা নির্মাতা সঞ্জয় সমাদ্দার। যেখানে অভিনয় করেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

আসন্ন ঈদুল আযহায় প্রচারের জন্য এ নাটকটি নির্মিত হয়েছে চ্যানেল আইয়ের উদ্যোগে। নাম ‘চলতি পথে’। সঞ্জয়ের গল্পে এর চিত্রনাট্য করেছেন স্বরূপ দে।

চ্যানেল আই অনলাইনকে পরিচালক জানান, পুরো শুটিং হয়েছে বাসের মধ্যে। মহাখালী থেকে একটি বাস ভাড়া করে শুটিং করতে করতে ময়মনসিংহ গেছেন। সেখানকার বাস স্ট্যান্ডে কিছু কাজ করে আবার শুটিং করতে করতে ঢাকায় ফেরেন।

‘বাস স্ট্যান্ড টু বাস স্ট্যান্ড। পুরো ইউনিট নিয়ে বাসে রাস্তায় রাস্তায় শুটিং করা কষ্ট সাধ্য। কষ্ট হলেও এ ধরনের কাজে বেশ চ্যালেঞ্জ থাকে। সবসময় থ্রিলার সাসপেন্স ধাঁচের গল্প বলে থাকি। সেদিক থেকে ‘চলতি পথে’র মাধ্যমে অন্যরকম গল্পে এনেছি।’

‘গেইম ওভার’ নাটকের নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, চলার পথে নানান মানুষের সঙ্গে দেখা, প্রেম, এই জেনারেশনের হিউমার সবকিছু উঠে আসবে এতে। শুরু থেকে দেখলে মনে হবে এটি লাভেবল কনটেন্ট। তবে শেষে একটি টুইস্ট দেখতে পাবেন দর্শক।

Reneta

কয়েক বছর আগে তৌসিফকে নিয়ে শর্টফিল্ম করেছিলেন সঞ্জয় সমাদ্দার। নাটকে প্রথমবার নিলেন তৌসিফকে। সঞ্জয় বলেন, তৌসিফ ভাল কাজের জন্য একেবারে নিবেদিত প্রাণ। সবচেয়ে বড় গুণ হচ্ছে সে কাজে মনোযোগী এবং সময়জ্ঞান খুব ভালো। কাজ ভালো করার জন্য তার মধ্যে কোনো ক্লান্তি দেখিনি। তার অ্যাফোর্ড দেয়ার ব্যাপারটা আমার কাছে আরও ভালো লেগেছে।

অন্যদিকে তিশাকে নিয়ে একাধিক নাটক বানিয়েছেন সঞ্জয়। তিনি বলেন, তিশাও খুব ভালো আর্টিস্ট। পরিচালক হিসেবে স্ক্রিনে একজন নির্মাতা কী চান সেটা সে খুব ভালো বোঝেন। তাকে নিয়ে একাধিক কাজ করেছি তাই আমাদের বোঝাপড়াটা দারুণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটকচ্যানেল আইতানজিন তিশাতৌসিফলিড বিনোদনশর্টফিল্মসঞ্জয় সমদ্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT