বিনোদন

চ্যানেল আইয়ের পর্দায় ‘মিস বার্বার’ সাবিলা নূর!

ঈদের পঞ্চম দিন

সাবিলা নূর ও অন্য ব্যক্তি সেলুনের সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিলা নূর ও অন্য ব্যক্তি সেলুনের সামনে কথা বলছেন, একটি জনসমাগমের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেছে বেছে সামাজিক বার্তা থাকে এমন কাজগুলোতেই ইদানিং বেশী দেখা যাচ্ছে ছোট পর্দার তারকা অভিনেত্রী সাবিলা নূরকে। ঈদুল ফিতরে তার অভিনীত অন্তত এক ডজন নতুন নাটক দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। তারমধ্যে অন্যতম একটি ‘মিস বার্বার’।

এই নাটকে একজন নারী নাপিতের চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। নাটকের গল্পে দেখা যায়, মিস লাভলী বার্বার সেলুনে চুল ছাঁটতে দীর্ঘ লাইন লেগে যায় মানুষের। কার আগে কে লাইনে দাঁড়াবে, সেটা নিয়ে রীতিমত হুড়োহুড়ি! এতে আশপাশের অন্যান্য সেলুন মালিকরা ঈর্ষা করতে শুরু করেন। লাভলীর নামে রটাতে থাকেন নানা গুঞ্জনে খবর।

শেষ পর্যন্ত মিস লাভলী এই সমাজে নিজের সেলুনটি টিকিয়ে রাখতে পারবেন তো?

জানতে হলে দর্শককে অপেক্ষা করতে বুধবার (২৬ এপ্রিল) রাত পর্যন্ত। কারণ এদিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ঈদের এই বিশেষ নাটক।

‘মিস বার্বার’ পরিচালনা করেছেন এসআর মজুমদার। এতে আরও অভিনয় করেছেন শাওন, শাহবাজ প্রমুখ।

বিষয়:ঈদ চ্যানেল আই নাটক মিস বার্বার সাবিলা নূর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…