চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন বিষয়ে শিক্ষামন্ত্রীর অন্যরকম ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময় কোন কেন্দ্র পরিদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের উপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয় বিবেচনায় এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় শিক্ষামন্ত্রী বলেন,পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারাও যাতে কেন্দ্র পরিদর্শনে না যান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা একটা ভিন্ন চিন্তা করেছি। কেন্দ্র পরিদর্শন পরীক্ষার্থীদের জন্য মানসিক ট্রমা। পরীক্ষার দিন মন্ত্রী যে কেন্দ্রে যান, সেই কেন্দ্রে সবার জীবন শেষ। মিডিয়ার কমপক্ষে ১০০ জন থাকেন। কেন্দ্র পরিদর্শনের দিন কমপক্ষে ১০০টি গাড়ি থাকে। মন্ত্রণালয়, অধিদফতরসহ যত বড় বড় কর্মকর্তা আছেন, আমরা সবাই যাই।

পরীক্ষা-সংক্রান্ত আইন তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমি ইনভিজিলেটর না, পরিদর্শক ছাড়া কারও ঢোকার ক্ষমতা নেই আইন অনুযায়ী। মন্ত্রী, সচিব, মহাপরিচালক আমরা ক্ষমতাবলে মাতবরি করছি। কেন্দ্র পরিদর্শনের নামে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কেন্দ্রের ওপর যে হয়রানিমূলক এবং মানসিক যন্ত্রণাদায়ক যে পরিস্থিতির সৃষ্টি হয়, এসব ভোগান্তি দূর করার জন্য আমরা কেন্দ্র পরিদর্শনে যাবো না। কেন্দ্র পরিদর্শনে যাওয়ার আইনি এখতিয়ার আমাদের কারও নেই।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি পরীক্ষাকরবেন নাকেন্দ্র পরিদর্শনশিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইতিহাদের ঢাকা-আবুধাবি রুট চালু, উদ্বোধনী ফ্লাইটেই সব আসন বিক্রি

জুন ২৮, ২০২৬
নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলা হচ্ছে। ছবি: ভিডিও থেকে

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

জুন ২৮, ২০২৬

বিশ্বকাপ অভিষেকে লে সেলসোর গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২৮, ২০২৬

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT