নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা থাকলেও ইসির নিরপেক্ষতার অভাব আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা নিয়ে সংশ্লিষ্ট বাহিনীর উদাসীনতা আছে বলেও অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কিছু ক্ষেত্রে আস্থা রাখলেও ইসির উপর শতভাগ আস্থা রাখতে পারছি না।
সময়ের সাথে সাথে ইসি তার নিরপেক্ষতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।
এ সময় এনসিপিতে আসিফ মাহমুদের যোগদান নিয়ে করা প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, আসিফ মাহমুদ এনসিপিতে এসে সংস্কারের পক্ষে কাজ করুক এটাই প্রত্যাশা করবো। তবে কারো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কিছু বলবো না।








