ফুটবল

গুরুতর চোটে বিশ্বকাপে অনিশ্চিত দিবালা

বিশ্বকাপ ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়লেন পাওলো দিবালা। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার জন্যই কেবল নয়, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলাই যে এখন অনিশ্চিত হয়ে পড়েছে তার।

রোববার রাতে স্তাদিও অলিম্পিকোতে সিরি আ’র ম্যাচে লেচ্চের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোমা। ৪৮ মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেছেন দিবালা।

আর্জেন্টাইন ফরোয়ার্ড কোনো উদযাপনই করেননি। বাঁ-পায়ের ঊরুতে টান অনুভব করেন এবং শারীরিকভাবে খারাপ অনুভব করতে থাকেন। ৫০ মিনিটে তার বদলি নামাতে বাধ্য হন কোচ হোসে মরিনহো। বেঞ্চে বসার সময় দিবালার চোখে ছিল জল। বরফের ব্যাগ নিয়ে ঊরুতে শীতলতা আনতে চেষ্টা করছিলেন।

ম্যাচ শেষে মরিনহো বলেছেন, চোটটি খুব গুরুতর লাগছে। আমি এটাকে খারাপই বলব। পাওলোর (দিবালা) সাথে কথা বলার পর সত্যি বলতে আমি চোটটাকে খুব গুরুতর মনে করছি।

২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। দিবালার ইনজুরি কতটা গুরুতর তা বিস্তারিত জানা না গেলেও আশঙ্কা রয়েছে তিনি ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন। এমন হলে ২৮ বর্ষী ফুটবলারের কাতারে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।

সোমবার দিবালার মেডিকেল চেকআপ করানো হবে। এরপর মিলতে পারে চূড়ান্ত কোনো খবর।

কয়েকবছর ধরেই পেশির ইনজুরির সঙ্গে লড়াই করছেন দিবালা। যার প্রেক্ষিতে ফ্রি এজেন্ট হিসেবে তাকে চলে যেতে অনুমতি দিয়েছিল জুভেন্টাস।

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ-2022 দিবালা রোমা সিরি আ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…