শিশু রামিশার ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের মধ্য দিয়ে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্স এলায়েন্স (ডুফা)।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত হয় এই মানব্বন্ধন। এসময় রামিশার হত্যাকারীর শাস্তির প্রকাশ্যে দাবি জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে সকল মা-বোন ধর্ষণ ও হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। বিচার দীর্ঘ হওয়ায় আসামিরা ছাড় পেয়ে যাচ্ছে।
তারা দাবি করেন, দেশে আইন আরও শক্তিশালী করা হোক। পাশাপাশি আমাদের অভিভাবকদেরও আরও সচেতন হতে হবে।








