বিনোদন

বক্স অফিসে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল টু’র চমক!

একজন মহিলার মুখের কাছাকাছি একজন পুরুষের মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মহিলার মুখের কাছাকাছি একজন পুরুষের মুখের ছবি, যেখানে মহিলার চোখে সানগ্লাস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ড্রিম গার্ল টু’ দর্শকদের প্রত্যাশা পূরণে সফল, অন্তত বক্স অফিসের রিপোর্ট দেখে এমনটাই মনে করা হচ্ছে। কারণ, মাত্র তিন দিনে ছবিটি আয় করে নিয়েছে ৪০ কোটি রুপিরও বেশি।

মুক্তির প্রথম দিনে ‘ড্রিম গার্ল টু’ আয় করেছে ১০.৬৯ কোটি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ১৪.০৩ কোটি। রবিবার ছবির আয় হয়েছে ১৬ কোটি। সব মিলিয়ে ছবির আয় ৪০.৭১ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই ছবিটি হাফ সেঞ্চুরি করবে।

ছবির নির্মাণ ও প্রচারণায় খরচ হয়েছে ৬৫ কোটি রুপি। ছবিটির লগ্নি তুলতে আরও ২৫ কোটি রুপি আয় করতে হবে।

২০১৯ সালে মুক্তি পাওয়া আয়ুষ্মান খুরানা অভিনীত হিট ছবি ‘ড্রিম গার্ল’-র সিকুয়েল এই ছবি। ড্রিম গার্ল আয়ুষ্মানের তার ভক্তরা পূজার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন। এবার শুধু কণ্ঠ নয়, পূজার রূপেও মুগ্ধ হওয়ার পালা।

ছবির প্রধান চরিত্রে এবারও আয়ুষ্মান খুরানা। আরও আছেন অনন্যা পান্ডে। এছাড়াও আছেন অনু কাপুর, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মনোজ জোশি, অভিষেক ব্যানার্জি, মনজিৎ সিং, সীমা পাওহা সহ আরও অনেকে।

রাজ শান্দিল্য পরিচালিত ‘ড্রিম গার্ল টু’ বালাজি মোশন পিকচার্সের ব্যানারে একতা কাপুর এবং শোভা কাপুর প্রযোজনা করেছেন।

বিষয়:অনন্যা পাণ্ডে আয়ুষ্মান খুরানা ড্রিম গার্ল টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…