চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রাবিড়কেই রাখতে চাইছে বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের দুই বছরের চুক্তি শেষ হয়েছে। সাবেক ক্রিকেটার চুক্তির মেয়াদ বাড়াবেন না- এ খবর আগেই এসেছে। বিসিসিআইকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। বোর্ড অবশ্য দ্রাবিড়কে রেখে দেয়ার পরিকল্পনাতে আগাচ্ছে।

দ্রাবিড়ের কোচিংয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। গত দুবছরে কোচ হিসেবে তার রেকর্ড ভালো ছিল। বিসিসিআইয়ের আস্থা, জাতীয় দলে দ্রাবিড়কেই রাখা উচিৎ।

সবকিছু ঠিক থাকলে দ্য ওয়াল খ্যাত সাবেক ব্যাটারকে আরও দুবছরের জন্য চুক্তির প্রস্তাব দিতে পারে বিসিসিআই। আগামী ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে ৫০ বর্ষী কোচকে দলের সঙ্গে চাইছে বোর্ডের গভর্নিং বডি।

বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, গত সপ্তাহে দ্রাবিড়ের সাথে বোর্ডের সচিব জয় শাহ আলোচনা করেছেন। নতুন চুক্তির বিষয়ে এখনো কাজ এগোয়নি। তবে বিসিসিআই চায়, দ্রাবিড়ই টেস্ট দলের সাথে সাউথ আফ্রিকায় যাক।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু করবে টিম ইন্ডিয়া। পরে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে। নতুন চুক্তিতে স্বাক্ষর না করে সফরে যেতে দ্রাবিড় রাজি হবেন কিনা, সেটা নিয়েও আলোচনা উঠেছে।

তবে বোর্ড চুক্তি সম্পন্নের জন্য কাজ করছে। দ্রাবিড় যদি সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি সিরিজে নাও যান, ওয়ানডে সিরিজ থেকে হলেও দলের সঙ্গে তাকে চাচ্ছে বোর্ড। সেক্ষেত্রে টি-টুয়েন্টি সিরিজে কোচ থাকবেন ভিভিএস লক্ষ্মণ।

Reneta

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ভারতের হেড কোচের দায়িত্বে আছেন লক্ষ্মণ। সবকিছু ঠিক থাকলে দ্রাবিড়ের থেকে তিনি পাকাপাকি দায়িত্ব নিতে চলেছেন বলেও খবরে এসেছিল।

ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) জন্য লক্ষ্মণের হাতে অনেক কাজ আছে। আরও একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসছে। ভারত এ-দলের সাউথ আফ্রিকা সফর আছে। লক্ষ্মণ এনসিএ-র নতুন ফ্যাসিলিটি নির্মাণ ও ক্রিকেট সংক্রান্ত বিষয়েও জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিম ইন্ডিয়াদ্রাবিড়বিসিসিআইভারতলক্ষ্মণলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে

মে ৪, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু

মে ৪, ২০২৬

রাজধানীতে বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আভাস

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, ফল ঘোষণার অপেক্ষা

মে ৪, ২০২৬

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT