স্বাস্থ্য

হামে আরও ৩ মৃত্যু

হামে আরও ৩ মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন।

মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন।

এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

বিষয়:মৃতের সংখ্যা শিশুর মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম হামের উপসর্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…