চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ নভেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর হুমায়ূন মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২২
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐক্য ডট কম ডট বিডি ‘হুমায়ূন মেলা’- পাওয়ার্ড বাই নতুন ধারা ইন অ্যাসোসিয়েশন উইথ মেট্রোসেম। ১৩ নভেম্বর সকালে উদ্বোধন হয়ে দিনব্যাপী চলবে এই মেলা।

এবারের হুমায়ূন মেলা কেমন হবে তার ধারণা দিতেই শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সাংবাদিকদের উদ্দেশে সেখানে কথা বলেন বিশিষ্টজনরা।

আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান বলেন, ‘যারা বই পড়েন না, যারা একসময় মনে করছেন যে হুমায়ূন আহমেদ কী লিখেন, তারা এখন বুঝতে শিখেছেন যে হুমায়ূন আহমেদ আমাদের জন্য কী ছিলেন।’

Banglabid

বাচসাসের সভাপতি রাজু আলীম হুমায়ূন আহমেদকে স্মরণ করে বলেন, ‘আমি সত্যজিৎ রায়কে দেখিনি, আমি হুমায়ূন আহমেদকে দেখেছি।’

প্রবাসী কথাসাহিত্যিক শহীদ হোসেন খোকন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিনে লেখকের প্রতি ভালোবাসার টানে প্রতি বছরই তিনি বাংলাদেশে আসেন।

অন্যপ্রকাশের প্রকাশক ও প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘কালজয়ী সৃষ্টির মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন। আজ তাকে স্মরণ করছি। চ্যানেল আই ও হুমায়ূন আহমেদ এই দুটি নাম ওতপ্রোত ভাবে জড়িত। চ্যানেল আইয়ের সাথে হুমায়ুন আহমেদের মধ্যে আত্মিক সম্পর্ক ছিল।’

Reneta

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘হুমায়ূন আহমেদ পাঠক তৈরি করেছেন, দর্শক তৈরি করেছেন এবং তিনি বাংলাদেশের প্রকাশনে প্রায় একাই দাঁড় করিয়েছেন।’

সৃজনশীল কাজের পাশে সবসময় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী বলেন, ‘মেলার মাধ্যমে আমরা ভালো মানুষকে কদর করতে শিখছি, নতুন প্রজন্মের কাছের বার্তা পৌঁছাচ্ছে, এজন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই।’

এবারের মেলায় উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা। চ্যানেল আই প্রাঙ্গণে মিলিত হবেন সারা দেশের অসংখ্য হুমায়ূন ভক্ত। উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানে বিশিষ্টজনরা। নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পীরা। আরো থাকবে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। হুমায়ূন আহমেদ স্মরণে চিত্রাঙ্কন করবে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।

আগামীকাল সকাল ১১ টা ৫ মিনিটে চ্যানেল আই চত্বরে শুরু হবে হুমায়ূন মেলা। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম। মেলা সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ফাউন্ডেশনচ্যানেল আইরেজানুর রহমানলিড বিনোদনসিনেমাহুমায়ূন মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT