বিনোদন

সড়কে প্রাণ গেল চলচ্চিত্র পরিবেশক মনজুর রহমানের

চলচ্চিত্র পরিবেশক মনজুর রহমানের ছবি, সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র পরিবেশক মনজুর রহমানের ছবি, তিনি বাংলার চলচ্চিত্র শিল্পের একজন পরিচিত মুখ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অসংখ্য চলচ্চিত্রের পরিবেশক এমএম মনজুর রহমানের। শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ঘটনা স্থলে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রযোজক খোরশেদ আলম খসরুর টিওটি ফিল্মস, শাকিব খানের এসকে ফিল্মস, বেঙ্গল মাল্টিমিডিয়াসহ বহু প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা মুক্তির সময় পরিবেশনা করতেন মনজুর রহমান। সর্বশেষ গলুই, লিডার আমিই বাংলাদেশ, প্রিয়তমা ছবিগুলো মনজুর রহমান পরিবেশনা করেছিলেন।

খোরশেদ আলম খসরু বলেন, ভোট দিতে সে গ্রামের বাড়ি যাচ্ছিল। ভোর রাতে ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সে মারা যায়।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় শনিবার বাদর আসর মনজুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

পরিবেশক মুনজুর রহমানের মৃত্যুতে পরিচালক তপু খান, অপূর্ব রানা, কস্টিউম ডিজাইনার ফারাহ দিবাসহ অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন।

বিষয়:অপূর্ব রানাগলুইতপু খানপরিবেশকপ্রিয়তমালিডার আমিই বাংলাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…