চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পীর দাবি তার নামেই ৪০ হল জুটবে, পরিবেশক কী বললেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
অভিনেতা বাপ্পীর এক অ্যাকশন দৃশ্য, চোখে রক্তের আভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাপ্পী নাম শোনা মাত্রই ৪০ হল বুকিং হবে’ এমন দাবি করেছেন স্বয়ং নায়ক বাপ্পী চৌধুরী। কিন্তু তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘শত্রু’ সিনেমার পরিবেশক জাহিদ হাসান অভি বললেন ভিন্ন কথা।

সম্প্রতি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় বাপ্পী চৌধুরী মন্তব্য করেছেন, ঈদে তার সঙ্গে কাদের সিনেমা মুক্তি পাচ্ছে তা নিয়ে তিনি ভাবেনই না। বাপ্পী চৌধুরী মনে করেন, তার সিনেমা তার নামেই চলবে।

ঈদে বাপ্পীর সঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘লিডার’ এবং অনন্ত জলিলের ‘কিল হিম’। এই দুই নায়কের সঙ্গে সিনেমা মুক্তি নিয়ে চাপে আছেন কি না বাপ্পী?

Banglabid

এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, আরে ধুর, এগুলো নিয়ে ভাবেই না বাপ্পী। কারে নিয়ে কী চাপ হবে এগুলো বাপ্পীর দেখার সময় নেই। আমি জানি, বাপ্পীর জোরে বাপ্পীর সিনেমা চলবে।

বাপ্পী অভিনীত ‘শত্রু’ ঈদে মুক্তির কথা আছে। সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, সেন্সরও লাভ করেছে।

সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছেন জাহিদ হাসান অভি। রবিবার সন্ধ্যায় তিনি বলেন, বাপ্পীর এমন মন্তব্য তার ব্যক্তিগত ব্যাপার। ‘শত্রু’ ৪০ নয়, ২০ চূড়ান্ত হয়েছে।

Reneta

অভি বলেন, নাম উল্লেখ করতে চাই না। তবে অন্য একটি ছবি ঈদে আসবে কিনা এখনো চূড়ান্ত নয়। কারণ সেন্সর হয়নি। যদি সেই সিনেমা না আসে তাহলে ‘শত্রু’ হয়তো ৩০ থেকে ৩৫ হল পেতে পারে।

ঈদে হল মালিকদের চাহিদা সবচেয়ে বেশি কোন সিনেমায়? পরিবেশক অভি বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ চাহিদার শীর্ষে, এর পরের স্থানে ‘শত্রু’।

শত্রু পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর নায়িকা জাহারা মিতু। সিনেমায় বাপ্পীকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে এবং মিতু অভিনয় করেছেন অভিভাবকহীন এক বখাটে তরুণীর চরিত্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছবিনায়কপরিবেশকবাপ্পীলিড বিনোদনশত্রুসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে মন্তব্যের কারণে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষকে বরখাস্ত

পরবর্তী

সাকার পেনাল্টি মিসে পয়েন্ট হারালো আর্সেনাল

পরবর্তী
আর্সেনাল ও ওয়েস্টহ্যাম দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকার পেনাল্টি মিসে পয়েন্ট হারালো আর্সেনাল

পাহাড়ের বৈসাবী উৎসবের জল উৎসবের দৃশ্য, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

মারমাদের সাংগ্রাই বা জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT