চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবের জনসভায় জনতার ঢল, বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (১ অক্টোবর) ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে জানানো হল ১৩ অক্টোবর মুক্তি পেতে পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। হাতে দুই সপ্তাহের কম সময় নিয়ে সিনেমাটি মুক্তির ঘোষণা দেয়ায় প্রচারণায় কি কোনো ঘাটতি থাকবে?

যদিও এ নিয়ে মোটেও চিন্তিত নয় সংশ্লিষ্টরা। তারা জানাচ্ছেন, সিনেমাটি গত দুই বছর ধরেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কবে মুক্তি পাবে, এ জন্যই সবাই অপেক্ষায় আছেন। নতুন করে প্রচারণারও খুব বেশী প্রয়োজন নেই।

সিনেমাটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে জাজ মাল্টিমিডিয়ায়। এই প্রযোজনা, পরিবেশনা সংস্থার কর্ণধার আব্দুল আজিজ। রবিবার তিনি গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনায় নির্মিত তারকাসমৃদ্ধ ‘মুজিব’ রেকর্ড সংখ্যক সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছেন।

Banglabid

‘মুজিব’ এর পরিবেশক হিসেবে আজিজের ভাষ্য, সারা বাংলাদেশের হল মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা সবাই আমাদের জানিয়েছেন, ‘মুজিব’ চালাতে তারা খুব আগ্রহী।

আজিজ বলেন, একজন ডিস্ট্রিবিউটর হিসেবে ‘মুজিব’ সিনেমাটি আমি দেখেছি। খুব ভালো লেগেছে। সব ধরনের দর্শকের সিনেমা এটি। আপনারা যদি মনে করেন অন্যসব আর্টফিল্মের মতো মুজিব একটি, তা ঠিক নয়। আমি একজন সিনেমা ব্যবসায়ী, সেই জায়গা থেকে বলছি এটি কমার্শিয়াল জায়গা থেকে আমার কাছে ভালো লেগেছে। এজন্য হল মালিকদেরও সেটা বলেছি।

হল সংখ্যায় ‘মুজিব’ রেকর্ড করতে যাচ্ছে জানিয়ে আজিজ বলেন, “আশা করছি বাংলাদেশের সাম্প্রতিক কালের একটা বড় রেকর্ড হবে। কারণ ‘মুজিব’ ১৪৫টির মতো সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। আমার জানামতে বিগত ৭/৮ বছরে এতো সিনেমা হলে কোনো সিনেমা মুক্তি পায়নি।”

Reneta

‘মুজিব’ নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ দেশের শতাধিক শিল্পী।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুট শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এতে গান লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজআরিফিন শুভখায়রুল আলম সবুজগাজী রাকায়েতচঞ্চল চৌধুরীজাজজায়েদ খানতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াপরিবেশকপ্রার্থনা ফারদিন দীঘিফেরদৌস আহমেদবঙ্গবন্ধুমিশা সওদাগরমুজিবরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে উচ্চারণ ও বিতর্কের কৌশল বিষয়ক কর্মশালা

পরবর্তী

দেশে প্রথমবারের মতো জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে টিকা কর্মসূচি শুরু

পরবর্তী
জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে টিকা নেওয়ার সময় চিকিৎসকের হাতে স্নায়ু. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে টিকা কর্মসূচি শুরু

অক্ষয় কুমার স্টাইলিশ লুক, কালো চশমা ও জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও অক্ষয়ের সিনেমার বিষয়বস্তু দেশপ্রেম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT