চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
অরিন্দম শীলের ছবি, বাংলা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড হলেন পরিচালক অরিন্দম শীল। অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুদেষ্ণা রায় বলেন, কয়েকদিন ধরেই ধরেই এই আলোচনা চলছিল এবং অবশেষে আমরা পর্যাপ্ত প্রমাণ পেয়েছি। কারণ গুজবের ওপরে ভিত্তি করে তো কোনও সিদ্ধান্ত নিতে পারব না। যেহেতু আমরা প্রমাণ পেয়েছি তাই সর্বসম্মতিক্রমে আমরা তার সদস্যপদ সাসপেন্ড করেছি যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটে যায়। অর্থাৎ নির্দোষ প্রমাণিত হওয়া পর্যন্ত।

তিনি আরও বলেন, এই মুহূর্তে তাকে আমরা সাসপেন্ড করেছি এবং তার কোনও কাজের জন্য আমরা দায়ী নই। তিনি নিজেকে অপরাধ থেকে মুক্ত না করা পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে, কারণ আমরা যৌন হেনস্থার অভিযোগ খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি।’

এই বিষয়ে অরিন্দম শীল বলেন, ‘ডিরেক্টর্স গিল্ড আমার গিল্ড, যার ওপর আমার প্রভূত আস্থা ছিল। আজ আমি অবাক হয়ে যাচ্ছি, আমার গিল্ড আমার সঙ্গে একবারও কথা বলেনি, ওখান থেকে কেউ কিছু জানতে চায়নি। তারা একটা আমার সই করা মহিলা কমিশনকে দেয়া চিঠি পেয়েছে যার ভিত্তিতে আমাকে কোনও রকম প্রশ্ন না করে, আমার থেকে ক্লারিফিকেশন না চেয়ে এটা ইস্যু করেন। এবং এই মেইল সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমি গতকাল যখন মহিলা কমিশনকে এই চিঠি দিই, সামনে সকলেই ছিলেন। আমি বারবার বলি যে আমি কিন্তু আমার বিবেকের কাছে খুব পরিষ্কার। আমি যখন শুট করি তখন আমি অন্য মানুষ। আমি আমার কাজ নিয়ে এত প্যাশনেট, এটা কিছুই না। এটা কেবলমাত্র একটা শট ছিল। আমি আমার সমস্ত শিল্পীদের শট অভিনয় করে দেখিয়ে দিই, কারণ আমি নিজে অভিনেতা তাতে আমার সুবিধা হয়। শট বুঝিয়ে দেওয়ার আগেও জিজ্ঞেস করি ওই অভিনেত্রী কমফোর্টেবল কি না। তারপরে সাধারণ কথা হচ্ছে সেই ভিডিও-ও আছে। তারপরে শুনলাম এমন অভিযোগ এসেছে। আমি সেটা বলেছিও মহিলা কমিশনকে। আমি বলেছি অনিচ্ছাকৃত ভাবে যদি খারাপ লেগে থাকে আমি অন্তর থেকে দুঃখিত। তখন আমাকে বলা হয় অভিনেত্রী চাইছেন ‘অনিচ্ছাকৃত’ শব্দটা লিখবেন না আর ‘দুঃখিত’র জায়গায় ‘ভুল’ লিখুন। সেটাকেই পাবলিশ করে দেওয়া হল এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাকে সাসপেন্ডও করা হল।

পরিচালকের মন্তব্য, ফাঁসির আসামীকেও তো নিজের সপক্ষে যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু তার ক্ষেত্রে এমনটা হয়নি।

Reneta

সূত্র: এবিপি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিন্দম শীলডিরেক্টর্স গিল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT