চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের দুঃখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

কোভিড আবহের মাঝেই শুক্রবার (৮ জানুয়ারি) পর্দা উঠেছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন বিকালে উৎসবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মুম্বাই থেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে মমতার সামনে সরাসরি হাজির হয়েছেন ঋতুপর্ণা, দেব, গৌতম ঘোষ, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী, সোহম, পায়েল, অরিন্দম শীল, ঋতাভরী, অনুভব সিনহা প্রমুখ।

তবে অনুষ্ঠানে সরাসরি অংশ না নিতে পারায় দুঃখ প্রকাশ করে এই বলিউড কিং বলেন, ‘মহামারি আমাদের শিখিয়েছে পরিবার সবচেয়ে দামি। আর কলকাতা আমার পরিবার। পশ্চিমবঙ্গ আমার পরিবার। দ্রুত পশ্চিমবঙ্গে যাবো, সবার সঙ্গে আবারো দেখা করবো। করোনার কারণে এবারের উৎসবের সূচনাটা অনেকটাই অন্তর্জালের মাধ্যমে হচ্ছে। তবে আশা রাখছি এবছরই আমরা আবারো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো।’

এছাড়াও জনপ্রিয় এই অভিনেতা আরো জানান, ২০২০ সালের প্রায় পুরোটা সময় জুড়েই আমরা মহামারী দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছি, তবে ২০২১ সালে আমাদের বর্ধিত পরিবারের জন্য নিবেদিত হতে হবে।

এদিকে মমতা তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘উৎসবের আগে আমরা অনেক গুণী শিল্পীকে হারিয়েছি। তার জন্য দুঃখ রয়ে গেছে।’

এছাড়া বাংলা ছবি আবার বিশ্বসভায় প্রথম জায়গা নেবে এমন আশা ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টলিউড সবসময় হলিউড-বলিউডের সঙ্গে প্রতিযোগিতায় থাকে। একদিন বলিউড, হলিউড টেক্কা দিয়ে বাংলা সিনেমা প্রথম জায়গা করে নেবে।’

Reneta

এবারের উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যেই উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে ‘অপুর সংসার’।

এছাড়া উৎসবে ৪৫টি দেশের ৮১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং ৫০টি শর্টফিল্ম বাছাই করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ভ্রান্তবিলাস, সপ্তপদী, ছোটি সি বাত, দাদার কীর্তি সহ একাধিক ছবি। বাংলাদেশ থেকে এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সুমিতের ‘নোনাজলের কাব্য’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুভব সিনহাঅরিন্দম শীলঋতুপর্ণাকলকাতাকৌশিক সেনগৌতম ঘোষতনুশ্রীদেবপায়েলশাহরুখসোহম
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য

জুন ২, ২০২৬

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, বুধবার আত্মপক্ষ সমর্থনের দিন

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-এর ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

ভোলার মাটিতে শায়িত গণ-অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT