চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় মহাশ্বেতা দেবীর জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনেত্রী, পটভূমিতে অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিবাসী সমাজ থেকে রাজনীতির উঠোন, সব জায়গায় উজ্জ্বল ছিলেন কথাসাহিত্যিক হিসেবে অবিস্মরণীয় মহাশ্বেতা দেবী। তাকে নিয়ে এবার সিনেমা নির্মাণ করলেন কলকাতার প্রখ্যাত নির্মাতা অরিন্দম শীল।

নতুন বছরের প্রথম দিনে প্রকাশিত হলো সেই সিনেমার লুক। যেখানে মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী। মহাশ্বেতা দেবীর অনুপ্রেরণায় তৈরি সেই সিনেমার নাম ‘মহানন্দা’।

নতুন বছরের সূচনায় ফ্রেন্ডস কমিউনিকেশন-এর এই সিনেমায় বিজন ভট্টাচার্যের আদলে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। গেল বছরের এপ্রিল মাসে এই ছবির শুটিং শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি জটিল হওয়ায় শুটিং মাঝপথে বন্ধও রাখতে হয়। উত্তর কলকাতার একটি বাড়িতে শুরু হয়েছিল শুটিং। তবে ঝাঁসি ও বীরভূমের বেশ কিছু জায়গাতেও শুটিং হয়েছিল। এই সিনেমায় ‘ঝাঁসীর রাণী’ উপন্যাসটির ভূমিকা থাকবে বলেও জানা গিয়েছে।

Banglabid

কলকাতার সংবাদ মাধ্যম বলছে, মহাশ্বেতা দেবীর পৌত্র তথাগত ভট্টাচার্য এই ছবিতে লুক ও তথ্য সংগ্রহে অনেকটাই সহায়তা করেছেন। ঝাঁসীর রাণী উপন্যাস লেখার সময় মহাশ্বেতা দেবী ঝাঁসির বিস্তীর্ণ এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছিলেন। তা ছাড়া আদিবাসী সমাজের সঙ্গেও তার যোগসূত্র তৈরি হয়েছিল। মানবাধিকার রক্ষাতেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বাংলার প্রথম সারির কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। সেসবই এই সিনেমায় উঠে আসবে বলে জানিয়েছেন পরিচালক।

রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মহানন্দা’, তবে তাতে মানুষের কথাও থাকবে। একইসঙ্গে থাকবে সমাজের নানা প্রয়োজনীয় দিক। পরিচালক দাবি করেছেন, বহুদিন বাদে এমন একটি মনে রাখার মতো রাজনৈতিক ছবি তৈরি হচ্ছে।

মহাশ্বেতা দেবী বাংলা ও বাঙালির মনের কাছাকাছি থাকা একজন মানুষ। তার উপর তৈরি সিনেমা অবশ্যই আতসকাঁচের নিচে থাকবে। তবে অরিন্দম শীল আত্মবিশ্বাসী। এই সিনেমার সব থেকে উল্লেখযোগ্য দিক হতে চলেছে, গার্গী রায়চৌধুরীর লুক। মহাশ্বেতা দেবীর চরিত্রে তাকে দেখাটাই বড় চমক হতে পারে। এমন একজন কিংবদন্তীর চরিত্র তিনি কতটা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন, সেটাই এখন দেখার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিন্দম শীলআদিবাসীকথাসাহিত্যিকমহাশ্বেতা দেবীলিড বিনোদনলুকলেখকসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্সফামসহ কয়েক হাজার এনজিওর লাইসেন্স নবায়ন করেনি ভারত

পরবর্তী

নতুন বছরে করোনায় মৃত ৪

পরবর্তী

নতুন বছরে করোনায় মৃত ৪

চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক মিডিয়া ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ জানুয়ারি বসছে সংসদ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT