চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার: ডিপজল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১০, মে ২০২৩
বিনোদন
A A

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরে শিরোনামে উঠে আসেন শাকিব খান। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে শাকিবকে অনেকেই নেতিবাচকভাবে উপস্থাপন করে থাকেন। শাকিবের ব্যক্তি জীবনে তৃতীয়পক্ষের ‘নাক গলানো’ বন্ধ করা উচিত মনে করেন ডিপজল।

মঙ্গলবার (৯ মে) বিকেলে অভিনেতার আমিনবাজারের বাড়িতে চ্যানেল আই অনলাইনকে ডিপজল বলেন, ‘নায়ক শাকিব খান সৃষ্টির পিছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। তার আগেও শাকিব আমার প্রডাকশনের ছবি করেছে। সবমিলিয়ে সে আমার ২০টির বেশি ছবিতে কাজ করেছে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।’

শাকিব খানকে নিয়ে যা আরম্ভ হয়েছে এসব বন্ধ করা উচিত উল্লেখ করে মনোয়ার হোসেন ডিপজল বলেন, সে যদি একাধিক বিয়ে করে তাহলে সে করতেই পারে। তাহলে আপনাদের সমস্যা কোথায়? শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে তাহলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী?

ফিল্ম থেকে শাকিব বহু পয়সা কামিয়েছে বলে জানান ডিপজল। তিনি বলেন, তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা মাখামাখি বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।

শাকিব খান স্পষ্ট জানিয়েছে অপু-বুবলী তার জীবনে ‘পাস্ট টেন্স’। তার জীবনের দুই সাবেকের উদ্দেশ্যে ডিপজল বলেন, “অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট তোমরা চুপচাপ থাকো। কোনো কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।”

সিনেমা প্রেমী থেকে শুরু করে মূলধারার নির্মাতা প্রযোজকের কাছে শাকিব খানই ভরসা। কেন শাকিব খানের মতো সুপারস্টার তৈরি হচ্ছে না জানতে চাইলে অভিনেতা, প্রযোজক ডিপজল বলেন, ‘একটা ভালো আর্টিস্ট তৈরি হওয়া চারটে খানি কথা না। নায়িকা এক ছবি করলেই স্টার হয়ে যায়, কিন্তু একজন হিরোকে দাঁড়াতে বহু বছর সময় লাগবে। একজন মান্নাকে ফিল্মে শক্ত অবস্থান পেতে ১৫ বছর লেগেছে, শাকিব হতে দীর্ঘ বছর সময় লেগেছে।’

Reneta

নতুন নায়ক নায়িকাদের উদ্দেশে ডিপজলের পরামর্শ, ‘গল্পটা ঠিক রেখে সিনেমা করা। তাহলে ভবিষ্যতে তাদের সিনেমায় জায়গা পেতে সুবিধা হবে।’

আলাপকালে ডিপজল জানান, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘সভাপতি পদে’ নির্বাচন করবেন। এ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আগামী মেয়াদে শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন।

তিনি বলেন, শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারীর মতো। বিশেষ করে নির্বাচিত সহসভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।

মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাবো, না পেলে না পাবো। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅভিনয়কোটি টাকার কাবিনডিপজলবুবলীলিড বিনোদনশাকিব খানশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রিসে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি ৭২

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সেউতায় অভিবাসী সংকট ঘিরে স্পেন-ইতালি বিরোধ, ইতালি সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার

আগস্ট ৮, ২০২৬

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT