চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এদেশের দর্শক পাঠান দেখবে না’- ডিপজলের ওপেন চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০৭, মে ২০২৩
বিনোদন
A A

‘আমি নিশ্চিত হয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ‘পাঠান’ আমাদের দেশে দর্শক দেখবে না। আমি সিনেমা বানাই, বিনিয়োগ করি, সিনেমা চালাই, হল চালাই। আমাদের দর্শক কী সিনেমা দেখতে চায়, আমার তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে আমি দর্শকের চহিদা বুঝতে পারি।’

শুক্রবার (১২ মে) ভারতীয় ছবি পাঠান মুক্তি পেতে যাচ্ছে। সেই প্রেক্ষিতে একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে হিন্দি ছবি চলবে না এমনই ওপেন চ্যালেঞ্জ দিলেন অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, ‘পাঠান’ মুক্তি পেলেও আমাদের দেশে দর্শক সাড়া দেবে না।

ডিপজল আরও বলেন, “হিন্দি সিনেমায় অনেক অশালীন দৃশ্য থাকে যা আমাদের দেশের সংস্কৃতির পরিপন্থী। অনেক তর্ক-বিতর্কের পর বাংলাদেশে ‘পাঠান’ আসছে। কিন্তু এদেশে চলবে না, কারণ আমাদের দর্শক আলাদা। সিনেমার মূল ব্যবসা মূলত মফস্বল শহরের সিনেমা হলগুলো থেকে হয়। সেখানেই দর্শক বেশি। তারা হিন্দি বোঝে না। ডাবিং করে চালালেও তা গ্রহণ করে না। সিনেপ্লেক্সের দর্শক আলাদা।”

Banglabid

‘সেখানে যে পরিমাণ দর্শক হয়, তা দিয়ে সিনেমার পুঁজি উঠে না। ইতোমধ্যে এক শ্রেণির দর্শক ‘পাঠান’ দেখে ফেলেছে। নতুন করে দেখার কিছু নেই।’

ডিপজলের দাবী, এখনও তার সিনেমা টিভিতে চালালে দর্শক হুমড়ি খেয়ে পড়ে। তিনি বলেন, হিসাব করলে দেখা যাবে, আমার সিনেমাগুলোর দর্শক সবচেয়ে বেশি। কাজেই, দর্শক কী ধরনের সিনেমা পছন্দ করে তা আমার পক্ষে বুঝতে অসুবিধা হয় না। এই অভিজ্ঞতার আলোকেই বলছি, ‘পাঠান’ কেনো অন্য কোনো হিন্দি বা বিদেশি সিনেমা আমাদের দেশে চলবে না।

ডিপজল আরও বলেন, বাংলা ভাষা ও আমাদের সংস্কৃতির প্রতি দর্শকের মায়া বেশি। তারা চায়, আমাদের ভাষাতেই সিনেমা হোক। চলচ্চিত্রের মন্দাবস্থার মধ্যেও এবারের ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো আশার চেয়েও ভালো ব্যবসা করেছে। এ থেকে প্রমাণিত হয়, আমরা দর্শকের মন বুঝে সিনেমা বানাতে পারলে দর্শক সাড়া দেয়।

Reneta

ডিপজল তার অভিনীত ছবিগুলোর কথা উল্লেখ করে বলেন, আমার ছয়-সাতটি ছবি রেডি আছে। এগুলো একের পর এক মুক্তি দেওয়া হবে। আমি মনে করি, এতে দর্শক আরও বেশি হলমুখী হবে। আরও অনেকে ছবি নির্মাণ করছেন। এ অবস্থায় যতোই হিন্দি ছবি মুক্তি দেওয়া হোক না কেনো, সেগুলো চলবে না।

উদাহরণ দিয়ে মনোয়ার হোসেন বলেন, ২০০১ সালে অমিতাভ ও শাহরুখ খান অভিনীত সুপারহিট সিনেমা ‘কাভি খুশি কাভি গম’ সিনেমাও আমাদের দেশে চালানো হয়েছিলো। সেটা চলেনি। কাজেই, পাঠানও চলবে না।

অনেক জলঘোলার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আলোড়ন তোলা সুপারস্টার শাহরুখ খান অভিনীত এ ছবিটি  শুক্রবার (১২ মে) বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাবে। আমদানিকারক অনন্য মামুন জানান, ৩৮টি সিনেমা হলে মুক্তি হবে ‘পাঠান’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অমিতাভডিপজলপাঠানশাহরুখসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT