শিক্ষা

স্কুল শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাচ্ছে যবিপ্রবির এআইসিএইচই

স্কুল শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাচ্ছে যবিপ্রবির এআইসিএইচই

পাঠ্যবইয়ের তত্ত্বকে হাতে-কলমে দেখানোর মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করতে ‘কে-১২’ কর্মসূচি চালাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই (আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের চৌগাছা উপজেলার সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিটি পরিচালনা করেন কে-১২-এর সমন্বয়ক মায়মুনা তাসনিমসহ এআইসিএইচইর অন্যান্য সদস্যরা। তারা এলিফ্যান্ট টুথপেস্ট, লাভা ল্যাম্প ও ব্লু বটল এক্সপেরিমেন্টসহ বিভিন্ন মজার ও শিক্ষনীয় বৈজ্ঞানিক পরীক্ষা সরাসরি প্রদর্শন করেন। পরীক্ষাগুলো দেখে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞানের জটিল বিষয় সহজে বুঝতে পারে। পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীল চিন্তা, কৌতূহল ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।

স্কুল শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাচ্ছে যবিপ্রবির এআইসিএইচইকর্মসূচির সমন্বয়ক মায়মুনা তাসনিম বলেন, ‘শিক্ষার্থীরা পাঠ্যবইয়ে বিজ্ঞান তাত্ত্বিকভাবে পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তব প্রয়োগ জানার সুযোগ পায় না। হাতে-কলমে পরীক্ষার মাধ্যমে আমরা সেই সুযোগ তৈরি করে দিতে চাই, যাতে তারা আনন্দের সঙ্গে শিখতে পারে এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় আগ্রহী হয়।’

এর আগে যবিপ্রবির মাধ্যমিক বিদ্যালয়েও কে-১২-এর একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

আয়োজকেরা জানান, ভবিষ্যতে এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে যশোরের আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান ও রাসায়নিক প্রকৌশলকে আকর্ষণীয় করে তুলতে কাজ করা হবে।

বিষয়:এআইসিএইচই কে-১২ যবিপ্রবি স্কুলশিক্ষার্থী হাতে-কলমে বিজ্ঞান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…