জনপদ

দিনাজপুরে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

দিনাজপুরে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

দিনাজপুরের জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে স্কুল শিক্ষক মনোরঞ্জন রায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করেছে পাবর্তীপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে পাবর্তীপুর উপজেলার রাবেয়া বাজারের সোনাপুকুর নোয়া মোল্লাপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। নিহত মনোরঞ্জন রায় (৫৫) চিরিরবন্দরের সোনাপুকুর মাঝিপাড়ার মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে এবং চিরিরবন্দরের পুর্ব সুখদেবপুর সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক।

নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। আজ দুপুরে উক্ত রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিক্ষক মনোরঞ্জন মাস্টার বিরোধ মীমাংসা কিংবা পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় আসাদুজ্জামান এবং তার লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয় এবং সজনে গাছের ডাল, লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে পেয়ে তিনি পার্শ্ববর্তী ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার পরপরই স্থানীয় মৃত আজিজুল ইসলামের ছেলে আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ দিলে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান (৩২)-কে পুলিশ হেফাজতে গ্রহণ করে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:দিনাজপুর পাবর্তীপুর মডেল থানা মনোরঞ্জন রায় স্কুল শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…