চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার চিত্রনাট্য চুরি করে অনেকেই লাভবান হয়েছেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২৬
বিনোদন
A A

বিশ্বব্যাপী আলোড়ন ফেলে দিয়েছে রণবীর সিং অভিনীত আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’। বক্স অফিসে এই ছবির লাভ প্রায় ১৩০০ কোটির কাছাকাছি। এই সাফল্যের নেপথ্যে যিনি তিনি হলেন পরিচালক আদিত্য ধর। চারপাশে তাকে নিয়ে এত হইচই হলেও তিনি কিন্তু রয়েছেন আড়ালেই। তবে আড়ালে থাকলেও পরিচালকের চিত্রনাট্য চুরি করে অন্য পরিচালকেরা ১০০ কোটি আয় করেছেন, দাবি আদিত্যর।

২০০০ সাল থেকে হিন্দি সিনেমায় কাজ করছেন আদিত্য। যদিও প্রথম জীবনে গীতিকার হিসেবে কাজ করেন। এরপর সহকারী পরিচালক, তারপর চিত্রনাট্যকার থেকে পরিচালকে উত্তরণ হয় আদিত্যের। পারিবারিক নাম ছিল না। ফলে বহু বছর ধরে বলিউডে মাটি কামড়ে পড়ে থেকে নিজের পোক্ত জায়গা তৈরি করেছেন আদিত্য। তবে মুম্বাই শহরে নিজেকে প্রতিষ্ঠা করা খুব সহজ ছিল না দিল্লির আদিত্যের।

পরিচালক হওয়ার আগে আদিত্য মূলত চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন। তার পর চিত্রনাট্য লেখার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন। তার লেখা উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আক্রোশ’ এবং ‘তেজ’। এই সব ছবিতে কাজের অভিজ্ঞতা দিয়েই তিনি চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞানলাভ করেন।

বিভিন্ন সময় আদিত্য দাবি করেছেন, তার বহু ছবির চিত্রনাট্য চুরি হয়েছে। আদিত্যের কথায়,‘‘আমার চিত্রনাট্য বহুবার চুরি হয়েছে। ওই একই চিত্রনাট্যে সিনেমা বানিয়ে অন্য পরিচালক ১০০ কোটি আয় করেছে।’’ যদিও কঠিন সময়ে তার পরিবার পাশে ছিল, যার কারণেই হার মানেননি তিনি।

২০১৩ সাল থেকে চেষ্টা করেছেন পরিচালক হওয়ার, কিন্তু পারেননি। ২০১৬ সালে ক্যাটরিনা কইফ ও ফাওয়াদ খানকে নিয়ে ছবি তৈরি করার কথা ছিল। কিন্তু সেই সময় ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হতেই সেই ছবি থেকে সরে দাঁড়ান প্রযোজক করণ জোহর। যার ফলে সে বছরও আশাহত হন তিনি।

শেষমেশ ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন আদিত্য। প্রথম ছবি এনে দেয় জাতীয় পুরস্কার। বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি টাকা আয় করে তার ছবি। পরবর্তীতে ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ছবি তৈরি করেছেন। এরপরই ২০২৫ সালে মুক্তি পায় তার ‘ধুরন্ধর’।  বক্স অফিসে ঝড় তোলে যেই ছবি।

Reneta

জাতীয়তাবাদী গল্প নিয়ে তৈরি এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সমালোচকদের মধ্যে। অনেকেই একে রাজনৈতিক মদতপুষ্ট ছবি বলে দাগিয়ে দিয়েছেন। তবু এত কিছুর মধ্যেও নীরব আদিত্য। তার ক্যারিয়ারে তিনটে ছবি করে আয় করেছেন প্রায় ১০০ কোটি। পরিচালক হিসেবে পারিশ্রমিক নেন প্রায় ৮ থেকে ১০ কোটি। এছাড়াও মুম্বাইয়ে তার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে চণ্ডীগড়ে। হিমাচলেও বাড়ি রয়েছে আদিত্যের, রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। যেগুলির এক একটির দাম প্রায় কোটির উপরে।

গত বছর এমন সাফল্যের পরেও অন্তরালে আদিত্য। আগামী ১৯ মার্চ ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কেমন প্রভাব ফেলে সেটা সময় বলবে।`

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ধুরন্ধর ২'আদিত্য ধররণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT