আইফাতে ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, আরো যারা পেলেন পুরস্কার

২৬তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (আইফা) পুরস্কারে বড় সাফল্য পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন অনীত পাড্ডা।
শুক্রবার (৩০ অক্টোবর) আইফার আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অভিনয়, পরিচালনা, সংগীত ও প্রযুক্তিগত বিভাগে একাধিক পুরস্কার পেয়েছে ‘ধুরন্ধর’। পাশাপাশি ‘সাইয়ারা’, ‘ছাবা’ ও ‘দ্য ব্যাডস অব বলিউড’ও বিভিন্ন বিভাগে সাফল্য পেয়েছে।
আইফা অ্যাওয়ার্ডস ২০২৬: মূল বিভাগে বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র: ‘ধুরন্ধর’ — জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর ও লোকেশ ধর
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
সেরা পরিচালক: আদিত্য ধর — ‘ধুরন্ধর’
সেরা অভিনেতা (প্রধান চরিত্র): রণবীর সিং — ‘ধুরন্ধর’
সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): অনীত পাড্ডা — ‘সাইয়ারা’
সেরা পার্শ্ব অভিনেতা: সঞ্জয় দত্ত — ‘ধুরন্ধর’
সেরা পার্শ্ব অভিনেত্রী: হুমা কুরেশি — ‘জলি এলএলবি ৩’
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: অক্ষয় খান্না — ‘ধুরন্ধর’
সেরা সংগীত পরিচালক: শাশ্বত সচদেব — ‘ধুরন্ধর’
সেরা মৌলিক গল্প: আদিত্য ধর — ‘ধুরন্ধর’
সেরা রূপান্তরিত গল্প: বশরত পীর, সুমিত রায় ও নীরজ ঘায়ওয়ান — ‘হোমবাউন্ড’
সেরা গীতিকার: ইরশাদ কামিল — ‘সাইয়ারা’
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: ফাহিম আবদুল্লাহ — ‘সাইয়ারা’
সেরা নারী প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল — ‘সাইয়ারা’
প্রযুক্তিগত বিভাগে বিজয়ীদের তালিকা
সেরা চিত্রগ্রহণ: বিকাশ নওলাখা — ‘ধুরন্ধর’
সেরা চিত্রনাট্য: আদিত্য ধর — ‘ধুরন্ধর’
সেরা সংলাপ: আদিত্য ধর — ‘ধুরন্ধর’
সেরা সম্পাদনা: শিবকুমার ভি. পানিকার — ‘ধুরন্ধর’
সেরা কোরিওগ্রাফি: বস্কো লেসলি মার্টিস — ‘আভান জওয়ান’, ‘ওয়ার ২’
সেরা শব্দ নকশা: বিশ্বদীপ চ্যাটার্জি — ‘ধুরন্ধর’
সেরা শব্দ মিশ্রণ: অলোক দে — ‘ছাবা’
সেরা আবহ সংগীত: এ আর রহমান — ‘ছাবা’
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাসেম্বলেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন — ‘ছাবা’
নবাগত বিভাগে বিজয়ীরা
সেরা নবাগত অভিনেত্রী: রাশা থাডানি — ‘আজাদ’
সেরা নবাগত অভিনেতা: আহান পান্ডে — ‘সাইয়ারা’
ডিজিটাল চলচ্চিত্র বিভাগে বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র: ‘বারামুল্লা’
সেরা মৌলিক গল্প: ‘বারামুল্লা’
সেরা পরিচালক: করণ তেজপাল — ‘স্টোলেন’
সেরা অভিনেতা (প্রধান চরিত্র): অভিষেক বন্দ্যোপাধ্যায় — ‘স্টোলেন’
সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): সানিয়া মালহোত্রা — ‘মিসেস’
সেরা পার্শ্ব অভিনেতা: অবিনাশ তিওয়ারি — ‘দ্য মেহতা বয়েজ’
সেরা পার্শ্ব অভিনেত্রী: মনিকা পানওয়ার — ‘নিশাঞ্চি ২’
ডিজিটাল সিরিজ বিভাগে বিজয়ীদের তালিকা
সেরা সিরিজ: ‘দ্য ব্যাডস অব বলিউড’
সেরা পরিচালক: আরিয়ান খান — ‘দ্য ব্যাডস অব বলিউড’
সেরা প্রধান অভিনেতা: জয়দীপ আহলাওয়াত — ‘পাতাল লোক ২’
সেরা প্রধান অভিনেত্রী: তিলোত্তমা শোম — ‘পাতাল লোক ২’
সেরা পার্শ্ব অভিনেতা: রাঘব জুয়াল — ‘দ্য ব্যাডস অব বলিউড’
সেরা পার্শ্ব অভিনেত্রী: আনিয়া সিং — ‘দ্য ব্যাডস অব বলিউড’
সেরা মৌলিক গল্প: ‘পাতাল লোক ২’
অন্যান্য ডিজিটাল পুরস্কার
সেরা ডকুসিরিজ বা ডকুফিল্ম: ‘দ্য রোশানস’
সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড শো: ‘দ্য ট্রেইটরস’
সেরা টাইটেল ট্র্যাক: উজ্জ্বল গুপ্তা — ‘দ্য ব্যাডস অব বলিউড’
সব মিলিয়ে এবারের আইফা অ্যাওয়ার্ডসে ‘ধুরন্ধর’ ছিল সবচেয়ে সফল ছবিগুলোর একটি। অন্যদিকে ‘সাইয়ারা’ অভিনয়, নবাগত শিল্পী ও সংগীত বিভাগে এবং ‘ছাবা’ প্রযুক্তিগত বিভাগে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ডিজিটাল বিভাগে ‘দ্য ব্যাডস অব বলিউড’ ও ‘পাতাল লোক ২’ও নিজেদের অবস্থান শক্ত করেছে। হিন্দুস্তান টাইমস






