চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ নম্বরের বাড়ির ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ডের পানি সরালো ফায়ার সার্ভিস

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:৪৯ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ফায়ার সার্ভিসের সদস্যরা পানির নিচে ডুবে থাকা এলাকাটি পরীক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষে ময়লা আবর্জনা ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। 

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় এই সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট। এদিন বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ধানমণ্ডি ৩২ এর ওই বাড়ির ধ্বংসস্তূপের নিচে পাম্প বসায়। এরপর জমে থাকা পানি নিষ্কাশন করে ফিরে আসে।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের নিচে থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা দেখা গেছে। সেচযন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমণ্ডি লেকে ফেলা হয়েছে।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্প্রতি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই ঘটনার পর সেখানকার একটি ভবনের নিচে কয়েক তলা ফ্লোরের সন্ধান মেলে।

অনেকের সন্দেহ, সেই আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে গোপন আটককেন্দ্র বা ‘আয়না ঘর’ থাকতে পারে। সেই রহস্য উন্মোচনেই আজ ভবনের নিচে জমে থাকা পানি তুলে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে বলার মতো কিছুর সন্ধান মেলেনি।

Reneta

পানি সেচের সময় সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। সেসময় ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, বৃষ্টির পানি নিচে গিয়ে জমে থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্ডারগ্রাউন্ডের পানিধানমণ্ডি ৩২ফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT