বাংলাদেশ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম জানা যায়নি।

সোমবার দুপুর ১২টার দিকে নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সেখানে পৌঁছেন।

প্রথমে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়।

বিষয়:কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন প্লাস্টিক কারখানায় আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…