চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ আগস্ট দেশে ফিরছেন ঢালিউড ‘রাজকুমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
বিনোদন
A A

গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। এরপর কেটে গেছে প্রায় ৯ মাস। ভক্তরাও অপেক্ষায় ছিলেন কবে দেশে ফিরবেন ঢালিউডের এই ‘রাজকুমার’। অবশেষে শাকিব খান আসছেন।

নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব খান।

তার পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামবেন তিনি।

Banglabid

এর আগে ১৫ আগস্ট দেশে ফেরার কথা ছিল শাকিব খানের। কিন্তু জরুরী মিটিং থাকায় দুদিন বিলম্ব হচ্ছে বলে জানান শাকিব খান। তিনি বলেন, ১৫ তারিখে নিউ ইয়র্কে বিশেষ একটি কাজের মিটিং চূড়ান্ত হয়। যেখানে আমার থাকাটা খুব জরুরী। তাই টিকিট চেঞ্জ করতে চয়েছে। সবকিছু চূড়ান্ত। ১৭ আগস্ট ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।

গত বছর ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউডের মেগাতারকা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন আর দেশে ফেরা হয়নি বলে জানান তিনি। জানা যায়, শাকিব খানের গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় গত ২৯ জুলাই।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে শাকিব তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে।

Reneta

জানা যায়, দেশে ফিরে শাকিব খান তার পরিবারকে সময় দেবেন। প্রস্তুতি নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) থেকে সরকারি অনুদান পাওয়া ‘মায়া’ (সম্ভাব্য নাম) নামে নতুন ছবির শুটিং শুরু করবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনিউ ইয়র্করাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT