ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো, লাল ও সবুজ রঙের মধ্যে সাদা লেখায় দলটির নাম লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা মহানগর পশ্চিমসহ ঢাকার ১১টি ইউনিটে ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ২০২৬ সালের এপ্রিলে ঢাকা মহানগর পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদনের খবর প্রকাশিত হয়।



