চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো একটি স্বপ্নের পিছু স্করসিস, সারথি ডিক্যাপ্রিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
দুই পুরুষ, একজন তরুণ ও একজন বৃদ্ধ, বইয়ের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের অন্যতম আলোচিত ও প্রশংসিত নির্মাতা মার্টিন স্করসিস। সবশেষ মুক্তি পেয়েছে কিংবদন্তী এই নির্মাতার ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি ‘কিলার্স অব দ্য ফায়ার মুন’। ছবিতে মূল চরিত্রে রবার্ট ডি নিরো ছাড়াও ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিওকে।

ডেভিড গ্রানের বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে তৈরি হওয়া ছবিটি বক্স অফিস তো বটেই, অস্কারসহ বহু আন্তর্জাতিক পুরস্কারেও প্রভাব রেখেছে। এবার আরো একটি স্বপ্নের প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন স্করসিস। যেখানে সারথি হিসেবে তিনি বেছে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিওকেই!

ডেডলাইনের বরাতে ইন্ডিওয়ারে প্রকাশিত এক সংবাদে জানা গেছে, স্করসিসের দীর্ঘদিনের প্রতীক্ষিত প্রকল্পগুলোর একটি আবারও আলোর মুখ দেখতে চলেছে। আরো অন্তত পনেরো বছর আগে যে কাজটি করতে চেয়েছিলেন স্করসিস!

প্রকল্পটির নাম ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’। ‘টুয়েন্টিন্থ সেঞ্চুরি স্টুডিওস’ এরিক লারসনের লেখা ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি-র চলচ্চিত্র রূপান্তর করতে চলেছে। যেখানে স্করসিস আছেন পরিচালনার দায়িত্বে, এবং তার ঘনিষ্ঠ সহযোগী লিওনার্ডো ডিক্যাপ্রিও অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষই।

২০০৪ সালে প্রথম প্রকাশিত হয় ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি: মার্ডার, ম্যাজিক অ্যান্ড ম্যাডনেস অ্যাট দ্য ফেয়ার দ্যাট চেঞ্জড আমেরিকা’ বইটি। ১৮৯৩ সালের শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। শহরের নকশা তৈরী করা উচ্চাকাঙ্খী স্থপতি ড্যানিয়েল এইচ বার্নহাম এবং সেই সময়ে সংঘটিত আমেরিকার প্রথম সিরিয়াল কিলার হিসেবে পরিচিত ড. এইচ এইচ হোমসের সত্য ঘটনা অবলম্বনে রচিত বইটির সত্ত্ব কিনেছিলেন ডিক্যাপ্রও।

২০১০ সালে তিনি সিনেমার জন্য সত্ত্ব কিনেন। সেসময়েই স্করসিসকে নিয়ে প্যারামাউন্টের উদ্যোগে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিরিজ নির্মাণের পরিকল্পনা করায় স্করসিস এটি নিয়ে আর আগ্রহ দেখাননি। তখনই বিষয়টি নিয়ে আর কার্যক্রম এগোয়নি।

Reneta

পরে অবশ্য আরো একবার উদ্যোগ নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। এমনকি কিয়ানু রিভসকে মূখ্য চরিত্র করে টোড ফিল্ডকে নির্মাতা হিসেবে অনবোর্ড করেও ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। শেষ পর্যন্ত সেটাও ভেস্তে যায়। অবশেষে স্করসিস ও ডিক্যাপিওর হাত ধরেই ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ সিনেমা হিসেবে আসতে চলেছে কিনা, সেটা এখন দেখার বিষয়।

‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’র এখনও কোনও চিত্রনাট্য তৈরি হয়নি। তবে স্করসিস এবং ডিক্যাপ্রিও এ প্রকল্পের সাথে গত এক দশকের বেশী সময় ধরে যুক্ত। ফলে মনে করা হচ্ছে, খুব শিগগির হয়তো চিত্রনাট্য তৈরী করে স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে যাবেন স্করসিস ও ডিক্যাপ্রিও!-ইন্ডিওয়্যার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিলারস অব দ্য ফ্লাওয়ার মুনডিক্যাপ্রিওদ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটিমার্টিন স্করসিসলিড বিনোদনসিরিয়াল কিলারস্করসিসহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT