চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেবের নায়িকা তাসনিয়া ফারিণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৪
বিনোদন
A A

দেব-অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে। এ বার চতুর্থ ছবি তৈরির পথে তারা। ‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর তাদের আগামী ছবি ‘প্রতীক্ষা’। কলকাতার বাংলা ছবির সফলতম ত্রয়ীর এই ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন দেবের বিপরীতে থাকছেন।

‘প্রতীক্ষা’ পারিবারিক ছবি। ‘প্রজাপতি’র পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের।

ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। অতনু ঘোষের ছবি ‘আরও এক পৃথিবী’তেও অভিনয় করেছিলেন তাসনিয়া।

পরিচালক অভিজিতের কথায়, ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরীই নির্বাচন করেছেন। আমারও খুব ভাল লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’

‘প্রজাপতি’তে মিঠুন এবং দেবকে বাবা-ছেলে হিসেবেই দেখা গিয়েছিল। একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কি? প্রযোজক অতনু আশ্বস্ত করে বললেন, ‘মিল ওই একটা জায়গাতেই। প্রেক্ষাপট, পরিস্থিতি সবটাই আলাদা।’

ছবির কাহিনি খোলসা করতে চাইলেন না নির্মাতারা। ছবির নামের মধ্যেই কাহিনির নির্যাস লুকিয়ে এটুকুই বোঝা গেল। একটা সময়ে শোনা গিয়েছিল, এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব থাকবেন। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা।

Reneta

পরিচালক জানালেন, ছবির গল্প চূড়ান্ত। এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। অতনুর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করতে এখনও দেখা যায়নি অভিজিৎকে।

‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। ছবির সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুট হবে। বেঙ্গল টকিজের ছবি সাধারণত শীতের ছুটিতে মুক্তি পায়। তবে এ বার তা হচ্ছে না।

সূত্র: আনন্দবাজার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতনু রায়চৌধুরীঅভিজিৎ সেনতাসনিয়া ফারিনদেবপ্রতীক্ষামিঠুন চক্রবর্তীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT