চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তারের ৪৮ ঘণ্টা পর কারাগারে হাজতির মৃত্যু

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৯:৩০ পূর্বাহ্ণ ২২, মে ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
বাংলাদেশের বিভিন্ন জেলা মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার ‘কুখ্যাত ডাকাত’ হিসেবে পরিচিত রতন মোল্লা গোপালগঞ্জ কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাকে গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে।

গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার তানিয়া জামান জানান, পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা এবং একাধিক ডাকাতি মামলার আসামি রতন মোল্লাকে গত ১৯ মে স্থানীয় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। জেল সুপারের ভাষ্যমতে, কারাগারে প্রবেশের সময় থেকেই রতনকে অসুস্থ মনে হচ্ছিল।

তিনি আরও বলেন, ২১ মে দুপুরের পর হঠাৎ করেই রতন মোল্লার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ আড়াই শ শয্যার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Banglabid

তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস এ বিষয়ে ভিন্ন কথা জানিয়েছেন। তিনি বলেন, রতন মোল্লা নামে এক হাজতিকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে মৃত অবস্থায়। আমাদের জরুরি বিভাগে আনার আগেই তিনি মারা গেছেন।

এ ঘটনার পর থেকে রতনের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশি হেফাজতের পরপরই মৃত্যু, এবং কারা ও চিকিৎসা কর্তৃপক্ষের বক্তব্যে পার্থক্য—সব মিলিয়ে ঘটনার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।

মৃত রতন মোল্লার নামে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারহাজতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT