চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
অর্থনীতি, বাংলাদেশ
A A

ডেনমার্ক বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান।

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে যেখানে বিদেশি ও দেশীয় উভয় ধরণের বিনিয়োগ প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে, নারীদের খেলাধুলার উন্নয়নে জোর দিয়েছে।দেশে গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি।

ডেনমার্কের রাষ্ট্রদূত এই সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন, দুই দেশ মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি উন্নয়ন অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কিছু বই উপহার দেন।

Reneta

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেনমার্কবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT