বিভিন্ন দেশের বন্ধ থাকা ভিসা বিষয়ে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গণতান্ত্রিক সরকার এসেছে, এখন মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে হবে। বাংলাদেশকে ভিন্নভাবে দেখতে হবে। বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের জন্য যেসব দেশে ভিসা কার্যক্রম বন্ধ আছে সেগুলো নিয়ে কাজ করবে ঢাকা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






