চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্য ডিগ্রিতেও দিল্লিতে কখনও তুষারপাত হবে না!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দিনে দিনে দিল্লির তাপমাত্রা যেভাবে কমছে, তাতে ভারতের রাজধানীর তাপমাত্রা শূন্যের নীচে নেমে আসা অস্বাভাবিক ব্যাপার নয়। প্রশ্ন হচ্ছে তবে কি এ বার তুষারপাতের সাক্ষী হতে পারে শহরবাসী?

তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নেমে গেলেও তুষারপাত হবে না দিল্লিতে! সম্প্রতি এমন তথ্য দিয়েছে ভারতের মৌসুম ভবন। বিগত কয়েক দিন ধরে দিল্লিসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে জাকিয়ে পড়েছে শীত। কোথাও কোথাও তাপমাত্রার পারদ পৌছেছে ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পাশাপাশি চলছে শৈত্যপ্রবাহ।

দিনে দিনে দিল্লিতে তাপমাত্রা কমে যাওয়ায়, ধারণা করা হয় তাতে রাজধানীর তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নামাও অস্বাভাবিক কিছু নয়। প্রশ্ন উঠে, তবে কি এ বার তুষারপাতের সাক্ষী হবেন দিল্লিবাসী? সেই জল্পনার অবসান ঘটিয়ে ভারতের মৌসুম ভবন থেকে জানানো হয়, দিল্লির তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নামলেও সেখানে তুষারপাত হওয়া মূলত অসম্ভব। ভৌগোলিক কারণের পাশাপাশি এর পিছনে রয়েছে আবহাওয়া সম্পর্কিত বেশ কিছু প্রযুক্তিগত কারণ।

Banglabid

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন,  তুষারপাতের জন্য এক বিশেষ ধরণের মেঘের প্রয়োজন। দিল্লির মতো সমতল অঞ্চলে ওই মেঘ তৈরি হওয়া সম্ভব নয়। শীতকালে এখানে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তা হলে তাপমাত্রা বেড়ে যাবে।

পাশাপাশি, তুষারপাতের জন্য, ভূপৃষ্ঠের তাপমাত্রাকে হিমাঙ্কের নীচে যেতে হবে। যা রাজধানী দিল্লিতে বিরল। কোনও একটি নির্দিষ্ট সময় তাপমাত্রা শূন্যের নীচে থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না আর তাই তুষারপাতও হবে না।

প্রসঙ্গত, দিল্লির তাপমাত্রা মুসৌরি বা শিমলার থেকেও কম হওয়ায় তুষারপাতের জল্পনা তৈরি হয়েছিল। গত মঙ্গলবার দিল্লির তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপমাত্রাতুষারপাতদিল্লিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT