আন্তর্জাতিক

দিল্লিতে শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রী সেলসিয়াস

শীতের রাতে শিশুরা আগুনের পাশে বসে গল্প করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের রাতে শিশুরা আগুনের পাশে বসে গল্প করছে, চারপাশে ধূসর পরিবেশ ও গাছের silhouette দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিল্লিবাসীর সকালের শুরুটা হয়েছে এক হিমশীতল বাতাসে। দশক বাদে এই প্রথম দিল্লির আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে।

মাত্র দু’দিনের ব্যবধানে তাপমাত্রার হ্রাস পেয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। রোববার দিল্লির তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রী এবং শনিবার ছিল ৪ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ পাঞ্জাব, হারিয়ানা, চাণ্ডীগড়, উত্তর প্রদেশসহ রাজেস্থানেও অব্যাহত রয়েছে।

হরিয়ানার হিসারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে পাঞ্জাব আমৃতসারে সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের জন্য চণ্ডীগড় এবং উত্তর প্রদেশের মেরাটে অষ্টম শ্রেণি অব্দি শীতকালীন ছুটি বাড়িয়ে দেয়া হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বিভাগ জানিয়েছে, শৈত্যপ্রবাহের এই দশা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী দিনগুলোতে সমগ্র মধ্যভারত এবং উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২ ডিগ্রী সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে ৩ থেকে ৫ ডিগ্রী পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় অনেক ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।

আবহাওয়া বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিল্লিতে মধ্যরাত থেকে ভোর অব্দি তাপমাত্রা কমে আসবে। এবারে শৈত্যপ্রবাহকে পূর্ববর্তী মৌসুমের সাথে তুলনা দেয়া যায় না।

এর আগে ৫ থেকে ৯ জানুয়ারি দিল্লিতে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়। এবং মাসের মাঝামাঝি সময়ে আরও একটি তীব্র শৈত্যপ্রবাহ দেখা যাওয়ার কথা রয়েছে।

বিষয়:তাপমাত্রা দিল্লি শৈত্যপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…