ফুটবল

দিল্লীর জয়ে অনবদ্য মোস্তাফিজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল দিল্লী ক্যাপিটালস। কোনো উইকেট না পেলেও কিপ্টে বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন মোস্তাফিজুর রহমান।

রোববার মুম্বাইয়ের বারবোর্ন স্টেডিয়ামে কোলকাতাকে ৪৪ রানে হারিয়েছে মোস্তাফিজের দিল্লী। ৪ ওভারে ২১ রান দিয়ে দিল্লীর সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন বাঁহাতি পেসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পৃথ্বী ও ওয়ার্নারের ব্যাটে দারুণ শুরু পায় দিল্লী। তাদের ৯৩ রানের অনবদ্য জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ৭ চার ও ২ ছয়ে ৫১ রান করে পৃথ্বী আউট হন বরুণের বলে বোল্ড হয়ে।

পরের উইকেটে ওয়ার্নারকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন অধিনায়ক পান্ট। ২৭ রান করা পান্টকে ফেরান আন্দ্রে রাসেল। এরপর ১৮ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় দিল্লী।

৬ চার ২ ছয়ে ৪৫ বলে ৬১ রান করেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরের ঝড়ো ব্যাটিংয়ে ২১৫ রানে থামে দিল্লীর ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে ভেঙ্কটেশ আইয়ারের উইকেট হারায় কোলকাতা। তবে তৃতীয় উইকেটে নিতীশ রানার সাথে ৬৯ রানের জুটি গড়ে জয়ের আশা দেখাচ্ছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

দ্বাদশ ওভারে ললিত যাদবের বলে রানা আউট হন পান্টের হাতে ক্যাচ দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো কোলকাতার ইনিংস থামে ১৭১ রানে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলে রিশভ পান্টের দিল্লী।

বিষয়:ওয়ার্নার কোলকাতা দিল্লী পান্ট পৃথ্বী মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…