চলতি মাসেই প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে।
দীপিকা নিয়মিত চেকআপের জন্য গিয়েছেন নাকি সন্তান জন্ম দেয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনও জানা যায়নি।
এর আগে জানানো হয়েছিল দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তবে এর বেশ আগেই হাসপাতালে দেখা মিলেছে দীপিকার।
রিলায়েন্স হাসপাতালের সামনে দীপিকার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। অনাগত সন্তানের অপেক্ষায় ভক্তরা।
এর আগে শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর-দীপিকাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








