থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

জনসমাগমের একটি ছবি যেখানে হাজার হাজার মানুষ একটি সমাবেশে অংশগ্রহণ করছে, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের তামিলনাড়ুতে দেশটির অভিনেতা ও রাজনীবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মর্মান্তিক এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবদনে সর্বশেষ আপডেটে ৩৯ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন আরও ৪০ জন।
নিহত ৩৯ জনের মধ্যে নারী ১৬ জন, পুরুষ ৯ জন এবং ৬ শিশু রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, জনসভায় ৩০ হাজার মানুষ জড়ো হবেন বলে ধারণা করা হয়। তবে সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়ে যান। যা সেখানে বাড়তি চাপ ফেলে।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্যরা।
নিহতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।






